Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: উত্তর কলকাতায় এবার তাপস কাঁটা! 'বিদ্রোহী' কুণাল-সুদীপকে নিয়ে বৈঠকে মমতা

Lok Sabha Election 2024: লক্ষ্য উত্তর কলকাতা এবার বড় মার্জিনে জেতা। আর সেই লক্ষ্যে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ব্যাক টু ব্যাক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মঙ্গলবার যে পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করেন, আজ বুধবার সে পথেই হাঁটেন তিনি।

আর সেই রোড শো শেষ হতেই সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) এবং কুণাল ঘোষকে (Kunal Ghosh) ডেকে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।

Lok Sabha Election

গত কয়েক মাসে একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষকে মুখ খুলতে দেখা গিয়েছে। এমনকি প্রার্থী নিয়ে প্রকাশ্যে অসন্তোষ উগরে দিয়েছেন। সমস্যা মেটাতে দলের নির্দেশে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সং বৈঠক করেন কুণাল ঘোষ। সাময়িক ভাবে সমস্যা মিটলেও ফের উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মুখ খোলেন তিনি। অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েও সুদীপকে কার্যত সতর্ক করেন কুণাল ঘোষ।

এই অবস্থায় আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো'তে দেখা যায় কুণাল ঘোষকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগেই তিনি হাঁটছিলেন। আর তা নজর করেন তৃণমূল সুপ্রিমো। এরপর রোড শো শেষ হতেই দুজনকে ডেকে নেন। দীর্ঘক্ষণ বৈঠক করেন। বর্তমান পরিস্থিতিতে কুণাল-সুদীপকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। তবে ঠিক কী নিয়ে তিনজনের বৈঠক হয়েছে তা জানা যায়নি।

তবে একটি সূত্রের খবর, মান-অভিমানের রাস্তা ছেড়ে প্রার্থীকে বিপুল ভোটে যাতে জেতানো যায় সেই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেই খবর। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতাতে রণকৌশল কী হবে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর।

বলে রাখা প্রয়োজন, এবার উত্তর কলকাতায় টাফ ফাইট। দীর্ঘদিনের তৃণমূলের বর্ষীয়ান বিজেপি নেতা তাপস রায় দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকেই উত্তর কলকাতায় প্রার্থী করেছে বিজেপি। আর তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে তাপস। একাধিক ইস্যুকে সামনে রেখে নির্বাচনের ময়দানে তিনি। যার মধ্যে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের একাংশের ক্ষোভকেই হাতিয়ার করছেন তাপস রায়।

তাঁর দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনও কাজ করেননি। এমনকি দলের নেতা-কর্মীদের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই। যদিও তা মানতে নারাজ সুদীপ। তাঁর দাবি, সবাই মিলে লড়াই। জয় শুধু সময়ের অপেক্ষা। বলে রাখা প্রয়োজন, আগামী ১লা জুন শেষ এবং সপ্তম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে। ভোট হবে। তবে উত্তর কলকাতায় শেষ হাসি কে হাসবে তা স্পষ্ট হবে আগামী ৪ জুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+