রাজ্যে ছুটি ১ জুলাই, কোভিড ওয়ারিয়রদের সম্মান জানাতে নবান্নে ঘোষণা মমতার

চিকিৎসা দিবসে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ জুলাই বৃহস্পতিবার ছুটি থাকবে রাজ্যে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছুটির কথা ঘোষণা করেন।

চিকিৎসা দিবসে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ জুলাই বৃহস্পতিবার ছুটি থাকবে রাজ্যে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছুটির কথা ঘোষণা করেন। তিনি জানান, করোনাকালে কোভিড ওয়ারিয়রদের নির্ভীক কাজকে সম্মান জানাতেই ১ জুলাই চিকিৎসা দিবসে ছুটি ঘোষণা করা হল।

রাজ্যে ছুটি ১ জুলাই, কোভিড ওয়ারিয়রদের সম্মানে ঘোষণা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনার মহামারীর বিরুদ্ধে চিকিৎসকরা নিজের প্রাণ বাজি রেখে লড়াই চালাচ্ছে। ফ্রন্টলাইনার হিসেবে তাঁরা কাজ করছেন করোনাকে হারানোর জন্য। করোনার বিরুদ্ধে যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাই তাঁদের সম্মান জানাতে আমরা চিকিৎসা দিবসকে বেছে নিয়েছি। ওইদিন ছুটি দিয়ে করোনা ওয়ারিয়র্স চিকিৎসকদের সম্মান প্রদর্শন করাই উদ্দেশ্য।

১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৯১ সালে প্রথমবার চিকিৎসক দিবস ঘোষণা করা হয়। তারপর চিকিৎসক দিবসে ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করেন চিকিৎসকদের। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছুটি ঘোষণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+