পুজোয় ক্লাবগুলির অনুদান বেড়ে হল ৬০ হাজার টাকা! ছুটি নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী ১ লা সেপ্টেম্বর থেকেই বাংলায় পুজো শুরু। বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১ লা সেপ্টেম্বর থেকেই বাংলায় পুজো শুরু। বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর তরফে এবার বাংলার পুজোকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। আর তা এবার বড় করে পালন করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই মতো আজ সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সারলেন তিনি। শুধু তাই নয়, মিছিল নিয়েও পুজো উদ্যোক্তাদের সঙ্গে সেরে ফেললেন পরিকল্পনাও।

বাড়ল অনুদান
পুজোর বাকি হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরির কাজও চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। এই অবস্থায় পুজো উদ্যোক্তাদের জন্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ভাড়ার শূন্য। তাও এবার পুজোর অনুদান বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো এবার ৫০ হাজার টাকা অনুদান বেড়ে হল ৬০ হাজার টাকা। প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে এই টাকা দেওয়া হবে বলেও ঘোষণা মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবেন। আর সেটাই আশা রাখি। আর তাই কষ্ট করে হলেও অনুদান বাড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

৬০ শতাংশ ছাড় বিদ্যুতে
শুধু অনুদান বাড়ানোর ঘোষণাই নয়, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎের ছাড় দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়া হবে। কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে এই মর্মে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন মমতা। আর একের পর এক বড় ঘোষণাতে হাততালিতে ভরিয়ে দেন মিটিংয়ে উপস্থিত থাকা পুজো উদ্যোক্তারা। এছাড়াও ফায়ার সহ বিভিন্ন ক্ষেত্রে যে ছাড় আছে তা বহাল থাকবে বলে জানিয়েছেন মমতা

১ লা সেপ্টেম্বর ১ টায় ছুটি?
আগামী ১ সেপ্টেম্বর থেকেই কার্যত পুজো শুরু। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে বিশেষ মিছিলের ডাক দেওয়া হয়েছে। জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হবে। আর তা যাবে রানি রাসমনী হয়ে ধর্মতলার কাছাকাছি পর্যন্ত। আর সেই উপলক্ষ্যে ১ লা সেপ্টেম্বর ১ টায় ছুটি দিয়ে দেওয়ার ভাবনা মমতার। যাতে সবাই এই মিছিলে অংশ নিতে পারে। অন্যদিকে ছুটি নিয়েও বড় ঘোষণা করে দেন এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। তা থাকলে ১০ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে কালীপুজোতে দুদিন ছুটি। ভাইফোটা এবং ছটেও দুদিন করে ছুটির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
বাদ পড়া নামের চেয়ে জয়ের ব্যবধান কম না হলে নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপ করা যাবে না, এসআইআর প্রসঙ্গে জানাল সুপ্রিম কোর্ট -
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট -
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর












Click it and Unblock the Notifications