সুনিশ্চিত হল মুখ্যমন্ত্রীর পদ, তৃতীয়বার বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সুনিশ্চিত হল মুখ্যমন্ত্রীর পদ, তৃতীয়বার বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পূর্ব নির্ধারিত সূচি মেনেই রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাংলাতেই শপথ বাক্য পাঠ করেন তিনি। একই সঙ্গে এদিন শপথ বাক্য পাঠ করেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল শেখ এবং জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনও। শপথ গ্রহন অনুষ্ঠানের পর চা চক্রেরও আয়োজন করা হয়েছিল।

বিধায়ক পদে শপথ
অবশেষে সুনিশ্চিত হল মুখ্যমন্ত্রী পদ। তৃতীয়বার বিধায়ক পদে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সঙ্গেই শপথ বাক্য পাঠ করানো হয় জঙ্গিপুর ও সাংশেরগঞ্জ কেন্দ্রের দুই বিধায়ককে। শপথ নেন জাকির হোসেন এবং আমিরুল ইসলাম। তৃতীয়বারের মতো বিধায়ক পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পদ নিরাপদ হল মমতার। কারণ একুশের ভোটে তৃণমূল কংগ্রেস জিততে পারলেও নন্দীগ্রাম কেন্দ্র থেেক জিততে পারেননি মমতা বন্দ্যোরাধ্যায়। সেকারণেই উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি।

ছিলেন না বিজেপি বিধায়করা
মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ বাক্য পাঠ করানো থেকে বিরত থাকলেন বিজেপি বিধায়করা। তবে বিজেপি বিধায়ক হিসেবে উপস্থিত ছিলেন কেবল মাত্র মুকুল রায়। আর কেউ এই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ভবানীপুর কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়াল জিতলে তিনি বিধানসভায় নিজের পদ ছেড়ে দেবেন। অর্থাৎ বিরোধী দলনেতার পদ ছেড়ে দেবেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের জন্য।

ভবানীপুরে জয় মমতার
নন্দীগ্রাম কেন্দ্রে পরাজয়ের পরে ভবানীপুরে উপনির্বাচন প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হন তিনি। ভবানীপুর কেন্দ্রের ভোট দ্রুত করানোর জন্য অতি তৎপর ছিল তৃণমূল কংগ্রেস। কারণ বিধায়ক নির্বাচিত না হয়েই মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী পদে তাঁকে থাকতে গেলে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হয়। তবেি সেই পদে তিনি থাকতে পারেন। সেকারণেই ভবানীপুরে উপনির্বাচন।

পুজোর পরে ফের ভোট
পুজোর পরে ফের উপনির্বাচন। আরও ৫ কেন্দ্রে উপনির্বাচন হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম খড়দহ। কারণ সেই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য ভবানীপুরের ভোটের দিন বুথের ভেতরে কোন প্রতীকে ভোট দিচ্ছেন তার ছবি শেয়ার করে বিতর্কে জড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়। যদিও সেই ফেসবুক ভিডিও পোস্ট তাঁর িছল না বলেই জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications