আম্ফানের ত্রাণ নয়ছয় সরকারি আধিকারিকদের, রুষ্ট মমতা শো-কজ করলেন ৫ বিডিওকে
আম্ফানের ত্রাণ নয়ছয় সরকারি আধিকারিকদের, রুষ্ট মমতা শো-কজ করলেন ৫ বিডিওকে
বিজেপির অভিযোগ সত্যি হচ্ছে। শাসক দলের পর এবার সরকারি আধিকারিকদের ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলো। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শো-কজ করলেন ৫জন বিডিওকে। চার জেলায় এই পাঁচ জল বিিডও আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিলিতে দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ।

ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ
আম্ফান বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এই নিয়ে সরব হয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ত্রাণ বিলিতে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। কিন্তু চার জেলার পাঁচ জন ব্লক ডেভলপমেন্ট অফিসার বা বিডিওর বিরুদ্ধে ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ উঠেেছ।

ত্রাণ না দেওয়ার অভিযোগ
দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া জেলার পাঁচ বিডিও-র বিরুদ্ধে আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি করেেছন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কেন নির্দেশ অমান্য করা হয়েছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন তাঁরা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। বিিডও এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে যাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক করেছে তাঁরা সরকারি ত্রাণের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

শোকজ করলেন মুখ্যমন্ত্রী
এই অভিযোগ গ্রামবাসীদের কাছে থেকে পাওয়ার পরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শো কজ করেন চার জেলার পাঁচ বিডিও-কে। আগেই মুখ্যমন্ত্রী ত্রাণ বিলি নিয়ে সরকারি আধিকারিক এবং দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন। ঘটনার তদন্ত করছে নবান্ন। মুখ্যমন্ত্রী নিজে পুরো বিষয়টির উপর নজর রেখেছেন।

বিজেপির অভিযোগ
আম্ফান পরবর্তী সময়ে শাসক দলের কর্মী সমর্থকরা ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি করবেন বলে আগেই অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষরা। তাঁরা দাবি করেছিলেন ক্ষতিগ্রস্তদের টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে দেওয়া হোক। বিধানসভা ভোটের আগে এই আম্ফান পরবর্তী পরিস্থিতিকে যে হাতিয়ার করবে তা বুঝতে বাকি ছিল না মুখ্যমন্ত্রীর। সেকারণেই আগে থেকে এই নিয়ে দলীয় কর্মী ও সরকারি আধিকারিকদের সতর্ক করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications