Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Matribhumi Local: ১২ কোচের মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও! বড় ইঙ্গিত রেলের

Matribhumi Local Train: ১২ কোচের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা দুই থেকে তিন করা হয়েছে। আর তা নিয়ে পুরুষ যাত্রীদের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ। গত কয়েকদিনে লাগাতার রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে যাত্রীদের ক্ষোভ আছড়ে পড়েছে। হয়েছে দফায় দফায় অবরোধ। তবে মহিলা কামরার সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা থেকে কোনও ভাবেই সরে আসা হবে না বলে জানিয়ে দিল রেল।

তবে মাতৃভূমি লোকালে (Matribhumi Local Train) মহিলা যাত্রীদের ভিড় খতিয়ে দেখে কয়েকটি কামরা সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা যায় কিনা তা অবশ্যই ভেবে দেখবে বলে জানাল রেল (Indian Rail)।

Matribhumi Local Train

একের পর এক জায়গায় যাত্রীদের ক্ষোভ প্রতিবাদ আছড়ে পড়ার পরেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানান। একই সঙ্গে লোকাল ট্রেনে মহিলা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়া নিয়েও মন্ত্যব্য করেন।

Matribhumi Local Train: মহিলা কামরার সংখ্যা বাড়ায় রেল

তাৎপর্যপূর্ণ ভাবে লোকাল ট্রেনগুলিতে মহিলা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। আর সেদিকে তাকিয়েই একাধিক লোকালে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধি করে রেল। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখার একাধিক স্টেশনে গত কয়েকদিনে দফায় দফায় অবরোধ-বিক্ষোভ চলে। এছাড়াও রাজ্যের একাধিক শাখাতেও চলে অবরোধ। আর এই অবরোধের পর একাধিক ট্রেন বাতিল হয়। আরও চরমে ওঠে দুর্ভোগ।

যাত্রীদের দাবি, ১২ কোচের লোকাল হলেও ব্যাপক ভিড় হয়। এরপর কামরার সংখ্যা মহিলাদের জন্য নির্দিষ্ট করে দেওয়াতে ভিড় আরও বাড়তে থাকে। আর সেই কারণেই ক্ষোভ আরও তীব্র হয়। শিয়ালদহের ডিআরএম জানান, গত কয়েক বছরে মহিলা যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে।

ভিড়ের কারণে তাঁদের ট্রেনে ওঠানামা করার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হচ্ছিল। পাশাপাশি, ট্রেন ছাড়তেও দেরি হচ্ছিল। সব দিক বিবেচনা করেই মহিলা যাত্রীদের জন্য পরিসর কিছুটা বাড়ানো হয়েছে। আর এই সিদ্ধান্ত থেকে যে সরে আসছে না রেল সেই কথাও এদিন জানিয়ে দেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।

তবে মাতৃভূমি লোকালে ভিড় কম থাকলে প্রয়োজন অনুযায়ী কয়েকটি কামরা সাধারন যাত্রীদের জন্য নির্দিষ্ট করা যায় কিনা তা ভেবে দেখার কথা বলেন। বলে রাখা প্রয়োজন, শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় ছ'জোড়া মাতৃভূমি লোকাল চলে। সেই লোকাল ট্রেনগুলি নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছে রেল সেই ইঙ্গিত দিয়েছেন রেলের ওই শীর্ষ আধিকারিক। তবে মাতৃভূমি লোকাল মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ফলে সেই জায়গা থেকে সরে আসছে না সেটিও স্পষ্ট করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+