জাতীয় ভোটার দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন মালদা জেলা নির্বাচন দফতরের
জাতীয় ভোটার দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করল জেলা নির্বাচন দপ্তর। শনিবার সকাল থেকে জেলা প্রশাসনিক ভবনের সামনে জেলার বিভিন্ন আধিকারিকরা এক সঙ্গে মিলিত হয়ে জেলার সকল বৈধ নাগরিকদের ভোটার পরিচয়পত্র দেওয়ার অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেন। এর পরে ঢাকবাদ্য সহযোগে ট্যাবলো সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে জাতীয় ভোটার দিবসের প্রচারের এক শোভাযাত্রা বের করে শহরের রাজপথে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক পালদেন শেরপা, অতিরিক্ত জেলা অর্ণব চ্যাটার্জী সহ জেলার বিভিন্ন অধিকারিক। এই শোভাযাত্রা শেষ হয় মালদা বইমেলা প্রাঙ্গণ মালদা কলেজ মাঠে । বইমেলা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে জেলাশাসকের উপস্থিতিতে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র তুলে দেন। ভোটার পরিচয়পত্র পেয়ে খুশি নতুন ভোটাররা।












Click it and Unblock the Notifications