বর্ষায় বাড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু! করোনা কালে কতটা ঝুঁকি বাড়াচ্ছে এই রোগগুলি
গত দেড় বছরের বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছে মহামারী করোনা (covid 19)। সেই পরিস্থিতিতে সবাই চিন্তিত পরিজনদের শরীর ও স্বাস্থ্য নিয়ে। বিশেষ করে এই বর্ষার সময়ে রয়েছে ম্যালেরিয়া(malaria), ডেঙ্গুর (dengue) মতো অন্য রোগও
গত দেড় বছরের বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছে মহামারী করোনা (covid 19)। সেই পরিস্থিতিতে সবাই চিন্তিত পরিজনদের শরীর ও স্বাস্থ্য নিয়ে। বিশেষ করে এই বর্ষার সময়ে রয়েছে ম্যালেরিয়া(malaria), ডেঙ্গুর (dengue) মতো অন্য রোগও। এই পরিস্থিতিতে একইসঙ্গে করোনার সঙ্গেই পতঙ্গ বাহিত রোগগুলির মোকাবিলা করছেন সাধারণ মানুষ।

বর্ষাকালের রোগ
বর্ষাকালে পতঙ্গ বাহিক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এর মধ্যে যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু রয়েছে ঠিক তেমনই রয়েছে চিকুনগুনিয়ের মতো রোগও। এছাড়াও ফাঙ্গাল, খাবার, জলবাহিত রোগ এবং চামড়ার রোগ দেখা দেয়। ফলে একদিকে যমেন মাস্ক পরতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে, ঠিক তেমনই ব্যক্তিগত স্বাস্থ্য বিধার ওপর দৃষ্টি দেওয়া জরুরি বলেও মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আবহাওয়ার পরিবর্তনের জেরে জ্বর হতে পারে। তবে করোনার সময়ে তাকে অবহেলা করলে চলবে না।

প্রতিকার
একদিকে যেমন কীটনাশক, পোকা মারার জিনিস ব্যবহার করতে হবে, ঠিক তেমনই মশারিও ব্যবহার করতে হবে। মশার হাত থেকে রক্ষা পেতে দরজা, জানলায় নেট ব্যবহার করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। জল জমতে দেওয়া যাবে না। অসুবিধা হলেই যেতে হবে চিকিৎসকের কাছে। মশার থেকে রক্ষা পেতে ফুল হাতা জামা-কাপড় পরতে হবে। বর্ষার সময়ে সঙ্গে রাখতে হবে বাড়তি মাস্ক। কেননা জলে ভিজে গেলে তার কার্যকারিতা কমে যায়। ফলে পরিবর্তন করতে হবে সঙ্গে সঙ্গেই। বাইরে বেরোলে সঙ্গে রাখতে হবে জলের বোতল। যাতে পরিশ্রুত পানীয় জল নিশ্চিত করা যায়।

করোনার মতোই লক্ষণ হতে পারে ম্যালেরিয়া, ডেঙ্গুর
করোনার মতোই লক্ষণ হতে পারে ম্যালেরিয়া, ডেঙ্গুর। জ্বরের সঙ্গে মাথা ব্যথা কিংবা শ্বাসের অসুবিধা। এরপর এই অসুবিধা আরও বাড়তে পারে। কারও যদি ম্যালেরিয়ার পরে করোনা হয়, সেক্ষেত্রে শরীরে রক্তালপতা সমস্যা তৈরি করতে পারে। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে অসুবিধা তৈরি হতে পারে। ম্যালেরিয়া, ডেঙ্গিতে শরীরে রক্ত জমাট বাধার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। দুটিই শরীরে দুর্বলাতর ভাব বাড়িয়ে দেয়। সেই কারণে বাড়তি নজরদারি প্রয়োজন হয়ে পড়ে।
সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতে। পাশাপাশি করোনা রোগীর রিপোর্টের ডেঙ্গু পজিটিভ আসতে পারে।

সতর্ক থাকতে হবে গর্ভাবতী এবং বয়স্কদের
এই আবহাওয়ায় সতর্ক থাকতে হবে গর্ভাবতী এবং বয়স্কদের। গর্ভাবস্থায় শারীরিক প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেই কারণে তারা পতঙ্গবাহিত রোগে আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েন। অন্যদিকে যাঁদের বয়স ৬০ বছর কিংবা তার থেকে বেশি, তাঁদের ক্ষেত্রেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাঁরাও পতঙ্গবাহিত রোগের প্রতি সংবেদনশীল হয়ে পড়েন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications