মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই উদ্ধার হল আরও একটি দেহ, মাঝেরহাট ব্রিজ কাণ্ডে মৃত বেড়ে ২

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। এদিন সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ ধ্বংসস্তুপ থেকে আরও একটি দেহ উদ্ধার হয়েছে। সেই দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দেহে প্রাণ নেই বলেই জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দুজন শ্রমিকের খোঁজ মিলছিল না, তাঁদের মধ্যেই একজনের দেহ উদ্ধার হয়েছে। আর একজন তো বটেই বাকী আর কোনও দেহ কংক্রিটের তলায় চাপা পড়ে রয়েছে কিনা দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই উদ্ধার হল আরও একটি দেহ, মাঝেরহাট ব্রিজ কাণ্ডে মৃত বেড়ে ২

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে কলকাতায় ফিরেই ভিআইপি থেকে সোজা মা ফ্লাইওভার ধরে সরাসরি ঘটনাস্থলে চলে আসেন। কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার ও প্রাক্তন কমিশনার সুরজিৎ পুরকায়স্থ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। এছাড়াও ছিলেন সরকারি আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে থাকাকালীনই নিচে বোল্ডার ও সিমেন্টের কংক্রিকেট ধ্বংসাবশেষ থেকে আর একটি দেহ উদ্ধার হয়।

এখনও কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ সহ সমস্ত বিভাগ একসঙ্গে কাজ করে চলেছে। এখনও একজন কর্মী নিখোঁজ রয়েছেন। তাছাড়া আর কেউ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+