Maheshtala: আক্রান্ত পুলিশ, থানার সামনেই হিংসা, আধাসেনা মোতায়েনের দাবি শুভেন্দুর

মহেশতলায় ভাঙচুর, হিংসা ও পুলিশকে মারার ঘটনায় আধা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের পর কক্ষের কার্যক্রম চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার মহেশতলায় দোকান বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। দুষ্কৃতী তাণ্ডব চলে এলাকায়। দুষ্কৃতীরা পুলিশের উপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। শুধু তাই নয়, রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

এই ঘটনায় ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী ভবানীভবনে ডিজি-র সঙ্গে দেখা করেন এবং পুলিশের ভূমিকার নিন্দা করেন। তিনি বলেন, "পুলিশ ফেল, মমতা ফেল। ওখানে আইন-শৃঙ্খলা কাজ করছে না। আমরা যখন দরকার যাব। প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর করানো, নিরাপত্তা দেওয়া, হিন্দুদের জন্য আমরা আছি। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়িতেও যা করেছি, এখানেও তাই করব।"

শুভেন্দু অধিকারী আরও বলেন, "মহেশতলায় পুলিশের গাড়িও ভেঙেছে। প্রচুর পুলিশ রক্তাক্ত। হিন্দুরা রক্তাক্ত। আমি এবং আমার পাঁচ সহকর্মী দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি-র সঙ্গে। উনি থেকেও মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি, সবাই ল্যাম্পপোস্ট। একটা পোস্ট। হিন্দু বিরোধী সরকার। মুসলিম লিগের সরকার। অত্যাচারীর সরকার। ধূলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে ১০ কিলোমিটার দূরে অত্যাচার। আগামিকাল প্রশ্নোত্তর পর্বের পর বিধানসভা চলতে দেওয়া হবে না।"

বিরোধী দলনেতার অভিযোগ, রাজীব কুমার ঠান্ডা ঘরে বসে আছেন এবং পুলিশদের নিরাপত্তা দিতে পারছেন না। ৩৫ জন পুলিশ মার খেয়েছে, ১২টি পুলিশের গাড়ি ভেঙেছে। তিনি বলেন "জঙ্গিদের সরকার। জেহাদিদের সরকার। আগামী বছর রাজীব কুমারকে চাকরি করতে হবে। পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। এই সময়, ২০২৬, আজকে ১১ জুন লিখে রাখুন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন, সময় নোট করে নিয়ে আমি ভবানীভবন ছাড়ছি। আমার পুলিশ ভাইরা মার খাচ্ছে। পুলিশের ছেলেরা মার খাচ্ছে। মহিলারা মার খাচ্ছে।"

মহেশতলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিরোধী দলনেতা ক্ষোভপ্রকাশ করেছেন। অনুব্রত মণ্ডলের আইসিকে কদর্য ভাষায় আক্রমণের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, "বোলপুরের আইসির যেমন মা আর বউ তুলেছে, টিকি ছুঁতে পারেনি, এই পুলিশদের অবস্থাও তাই। বাড়িতে যান। আজ রাতেই ঝাঁটা খাবেন।" মহেশতলার ঘটনায় শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং হুঁশিয়ারি রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+