Maha Ashtami 2023: কুণাল ঘোষের পাড়ার পুজোতে হঠাৎ রাজ্যপাল, দিলেন অঞ্জলি
মহাষ্টমীতে চমক দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হঠাৎ করেই তিনি হাজির হয়ে গিয়েছেন কুণাল ঘোষের পাড়ার পুজোয়। উত্তর কলকাতার অন্যতম সুপ্রাচীন পুজো রামমোহন সম্মিলনী। রবিবার সকালে হঠাৎই সেখানে উপস্থিত হন রাজ্যপাল।
মূলত উত্তর কলকাতার এই রামমোহন সম্মিলনীর পুজো কুনাল ঘোষের পুজো বলেই পরিচিত। রাজ্যপাল এদিন নিষ্ঠার সাথে মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ নেন। পাশাপাশি ঘুরে দেখেন পুজো মণ্ডপটি। রাজ্যপালের হঠাৎ আগনে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

এদিন কুনাল ঘোষ বলেছেন, রাজনৈতিক মতাদর্শগত বৈষম্য থাকতেই পারে একে অপরের মধ্যে। রাজনৈতিক ভাবে আদর্শগত ভাবে যদি কোন কিছুর বিচ্যুতি লক্ষ্য করা যায় তবে তার প্রতিবাদ হবেই। যদিও ব্যক্তিগত সম্পর্ক ও সৌজন্যের সঙ্গে তার কোন সম্পর্ক নেই, বলে জানালেন কুনাল ঘোষ।
গত কয়েক মাসে মমতা সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে রাজভবনে। রাজভবনের সুরক্ষার দায়িত্ব নেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্যপালের সঙ্গে মমতা সরকারের বিরোধ তৈরি হয়েছে। একাধিক বিষয়ে বারবার রাজ্যপাল রাজ্য সরকারকে নিশানা করেছে। কুণাল ঘোষও একাধিকবার রাজ্যপালকে আক্রমণ করেছেন।
কলকাতার দুর্গাপুজো যে কার্যত রাজনৈতিক ক্ষেত্রে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলই মেতেছে রাজনৈতিক প্রচারে। একদিকে বিজেপি অন্যদিকে শাসক দল। সামনেই ২০২৪-র লোকসভা ভোট তার আগে জনসংযোগে উভয় দলই দুর্গাপুজোকে সামনে রেখে কাজ করছে।












Click it and Unblock the Notifications