রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ, ঘরে বসেই কীভাবে পাবেন রেজাল্ট! জেনে নিন
রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ। মঙ্গলবার সকাল ৯টায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা ঘোষণার পরই সকাল ১০টা থেকে ওয়েবসাইট ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ। মঙ্গলবার সকাল ৯টায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা ঘোষণার পরই সকাল ১০টা থেকে ওয়েবসাইট ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এবার ৮৮ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল। ১৯ মে পর্যন্ত নির্বাচন চলায় এতদিন পরীক্ষার ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পর্যদ।

এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ ৩৯ হাজার ২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৭ জন। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। মঙ্গলবারই স্কুল থেকে মার্কশিটও মিলবে বলে জানানো হয়েছে।
এবার মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপেও ফলাফল জানা যাবে মাধ্যমিকের। মধ্যশিক্ষা পর্যদের অ্যাপে লগ ইন করে রোল নম্বর লিখলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া ফলাফল জানা যাবে www.wbbse.org, www.wb.allresults.nic.in এবং www.examresults.net, www.indiaresult.com- ওয়েবসাইট থেকেও। এছাড়াও এসএমএস মাধ্যমে ফলাফল জানা যাবে। WB -রোল নম্বর লিখে পাঠাতে হবে 54242 / 56263/58888 নম্বরে।
উল্লেখ্য, এ মাসেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। ২৭ মে সোমবার সকাল ১০টার সময় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল। মাঝে লোকসভা নির্বাচনের ফল। অর্থাৎ সাতদিনের মধ্যে তিন ফলাফল নিয়ে উৎকণ্ঠা বাংলায়, উৎকণ্ঠা দেশজুড়ে। সবাই তাকিয়ে আসন্ন ফলাফলের দিকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications