গ্রেফতার হলেও মন্ত্রী থাকছেন মদন মিত্র, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

গ্রেফতার হলেও মন্ত্রী থাকছেন মদন মিত্র, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৩ ডিসেম্বর : সারদাকাণ্ডে গ্রেফতার হলেও মন্ত্রীত্ব হাতছাড়া হচ্ছে না মদন মিত্রর। এপ্রসঙ্গে শুক্রবার রাতেই সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভা থেকে যে তাঁর বিশ্বস্ত পাত্র মদনকে সরানো হচ্ছে না তা সাংবাদিকদের স্পষ্টভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

সারদাকাণ্ডে গ্রেফতার হওয়ার পরেও মদন মিত্রর পাশেই দাঁড়িয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী। এদিন মমতা নবান্নয় দাঁড়িয়ে সাংবাদিকদের জানান, "মদনের সৌজন্যবোধ এতটাই যে সিজিও কমপ্লেক্সে যাওয়ার আগে ও আমাকে পদত্যাগপত্র লিখে দিয়ে গিয়েছে। কিন্তু সেটা আমি গ্রহণ করব না। ও মন্ত্রী থাকবে। ওর অনুপস্থিতে ওর কাজ আমি দেখব। ও যদি অন্যায় করত তাহলে ওর পদত্যাগপত্র আমি গ্রহণ করতাম।"

সূত্রের খবর অনুযায়ী, শুধু পরিবহন দফতর নয় ক্রীড়া দফতরও মদন মিত্ররই হাতে থাকছে। মদন মিত্র গ্রেফতার হওয়ার পর পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলেও মদন মিত্রর মন্ত্রীত্ব বহাল থাকছে নাকি তাকে ইস্তফা দিতে বলা হচ্ছে তা নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করনেনি মন্ত্রী যুগলে। নবান্ন মহলের একাংশের কথায়, আসলে সাংবাদিক সম্মেলনে হাজির হলেও মন্ত্রীরা নিজেরাই জানতেন না কী মদনের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, কারণ তা একমাত্র নেবেন মুখ্য়মন্ত্রী। ফলে ভুল কোনও কিছু বলে মুখ্যমন্ত্রীর ধমকানি খাওয়ার চেয়ে বিষয়টি এড়িয়ে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেছেন মন্ত্রিসভার দুই অভিজ্ঞ সদস্য। অন্যদিকে এবিষয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যে সিদ্ধান্ত নেওয়ার নেবে সরকার।

গ্রেফতার হওয়ার পরেও কেন মদন মিত্রকে মন্ত্রিসভায় রাখা হবে তা নিয়ে প্রশ্ন তেলোন বিরোধীদের একাংশ। যদিও বিশিষ্ট আইনজীবীদের কথায়, অপরাধী সাব্যস্ত না হওয়া পর্যন্ত মদন মিত্রর মন্ত্রী থাকায় কোনও আইনি বাধা নেই। তবে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে তৎক্ষণাৎ তাঁকে ইস্তফা দিতে হবে। আইনজীবীদের আরেকাংশের দাবি, আইনি বাধা না থাকলেও নীতিগতভাবে মদন মিত্রের ইস্তফা দেওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+