'তৃণমূলের মধ্যেই প্রার্থী হওয়ার দ্বন্দ্ব' মদন মিত্রের বক্তব্যে পঞ্চায়েত ভোট নিয়ে কিসের ইঙ্গিত?
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মদন মিত্র। তিনি বলেছেন তৃণমূলের মধ্যেই প্রার্থী হওয়া নিয়ে দ্বন্দ্ব চলছে। এক কথায় তিনি যেমন স্বীকার করে নিয়েছেন দলের অন্দরে দলাদলির ঘটনা। তেমনই তিনি বুঝিয়ে দিয়েছেন এখানে বিজেপির কোনও অস্তিত্ব নেই।
সেকারণেই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অন্দরেই প্রার্থী হওয়া নিয়ে দলাদলি চলছে। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জন সম্পর্ক কর্মসূচি শুরু করেছেন। ২ মাস তিনি জেলায় জেলায় সফর করবেন। কোচবিহার থেকে শুরু হয়েছে সেই সফর। শেষ হবে কাকদ্বীপে গিয়ে।

কোচবিহারে পা রেখে গণভোটে প্রার্থী বাছাইয়ের কথা ঘোষণা করেছেন তিনি। প্রত্যেক সভাতেই দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের একটি করে ব্যলট দেওয়া হচ্ছে তাতে নিজের পছন্দের প্রার্থীর নাম জানাতে বলা হয়েছে। ফোন নম্বরও দেওয়া হয়েছে। সেখানেও নিজের পছন্দের পঞ্চায়েত প্রার্থী নির্বাচনের কথা বলেছেন তিনি।
কোচবিহারে কর্মসূচির প্রথম দিনেই একপ্রকার গণভোট ভণ্ডুল হয়ে যায়। সিতাই এবং গোসাইমারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তলে যাওয়ার পরেই ব্যালট বাক্স নিয়ে টানা টানি শুরু হয়ে গিয়েছিল। রীতিমত মারামারির পরিস্থিতি তৈরি হয় দুই জায়গাতেই। তাই নিয়ে কড়া বার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বার্তা দিয়েছেন ব্যালট না পেলে ফোন করে পছন্দের প্রার্থীর নাম জানান কোনও দাদাকে ধরে টিকিট পাওয়া যাবে না। মানুষই ঠিক করবে পঞ্চায়েতের প্রার্থী।

তারপরেই মদন মিত্রের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন মদন মিত্র আবারও বুঝিয়ে দিয়েছেন প্রার্থী হওয়া নিয়ে দলাদলি হলেও তৃণমূলের মধ্যেই হচ্ছে। বিজেপি সেখানে কোথাও নেই। এক প্রকার বিরোধী শূন্য ভোট হবে পঞ্চায়েতে সেই ইঙ্গিত আবার দিয়েছেন তিনি। সেই সঙ্গে মদন মিত্র দলীয় কর্মীদের পঞ্চায়েত ভোটের আগে গঙ্গায় স্নান করার পরামর্শ দিয়েছোন। তিনি বলেছেন জল শরীর ও মন ঠান্ডা করে। তাই এই গরমে বেশি করে দলীয় কর্মীদ ের স্নান করার কথা বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications