Weather News: বাড়ল তাপমাত্রা, ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রোদের দেখা নেই। তিনটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস। এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেড়েছে। আপাতত দিন দুয়েক উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এরপরেই ৩ জিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং এবং মালদা জেলায়।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকবে। পরে মেঘলা আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১১.২
বহরমপুর ১১.২
বাঁকুড়া ১৩.৪
বর্ধমান ১৩.৪
কোচবিহার ৭.৫
দার্জিলিং ০.৮
কালিম্পং ৬.৮
দিঘা ১৭.১
কলকাতা ১৬.৭
দমদম ১৫.৫
কৃষ্ণনগর ১১.৮
মালদহ ১১.৮
মেদিনীপুর ১৬.৫
শিলিগুড়ি ৯.৩
শ্রীনিকেতন ১০.৩
সুন্দরবন ১৭

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২২.৪)
বহরমপুর (২২)
বাঁকুড়া (২২.৫)
বর্ধমান
কোচবিহার (১৯.৬)
দার্জিলিং (৯.২)
কালিম্পং (১৩)
দিঘা (২৫.৪)
কলকাতা ( ২৩.৩)
দমদম (২৩.৩)
কৃষ্ণনগর (২২.৫)
মালদহ (২২.৬)
মেদিনীপুর (২২.৮)
শিলিগুড়ি (২১.৯)
শ্রীনিকেতন (২১.৪)
সুন্দরবন (২৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+