আশা জাগাচ্ছে সপ্তাহ শেষের নিম্নচাপ! কতটা মিটবে বৃষ্টির ঘাটতি, উঠছে প্রশ্ন

উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য আপাতত নিম্নচাপের সম্ভাবনা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য আপাতত নিম্নচাপের সম্ভাবনা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। সপ্তাহের শেষের দিকে এই বৃষ্টি হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ভাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে।

আশা জাগাচ্ছে সপ্তাহ শেষের নিম্নচাপ! কতটা মিটবে বৃষ্টির ঘাটতি, উঠছে প্রশ্ন

দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি প্রায় ৫৫ শতাংশ। যার জেরে সমস্যায় কৃষকরা। এই সময়টা আমন ধানের বীজতলা তৈরির সময়। এখনও আশায় কৃষকরা। এই ঘাটতি মিটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলেও আবহাওয়া দফতর আশাবাদী।

সবে মাত্র একটি নিম্নচাপের আভাস পেয়েছেন আবহবিদরা। শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার থেকেই নিম্নচাপ। সেই সময় পাটনা থেকে পূর্ণিয়া হয়ে উত্তরবঙ্গের ওপর থাকা মৌসুমী অক্ষরেখাও সহায়তা করতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+