Loksabha Election 2024: ফের রাজনীতির ময়দানে শোভন-বৈশাখী, কুণাল-সুদীপের সঙ্গে এক মঞ্চে কী করছেন
লোকসভা ভোটের আগে ফের রাজনৈতিক মঞ্চে শোভন-বৈশাখী। কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাঁদের। উত্তর কলকাতা একটি ইফতার পার্টিতে দেখা গিয়েছে তাঁদের। সঙ্গে ছিলেন কুণাল ঘোষও।
বিজেপিতে না তৃণমূলে কোন দলে রয়েছেন শোভন-বৈশাখী তা নিয়ে ধন্ধে রয়েছে রাজনৈতিক মহল। কারণ ২০২১-র লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরা। কিন্তু টিকিট না পেয়ে রীতিমতো রুষ্ট ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বিজেপির কোনও প্রচারেই তাকে দেখা যায়নি। তারপরে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে ছুটে গিয়েছিলেনি তিনি। মমতা ফিরিয়ে দেননি তাঁকে।

তখন থেকে জল্পনা শুরু হয়েছিল তাহলেকি তৃণমূলে ফিরছেন শোভন। সেই জল্পনাও কেবল জল্পনার স্তরে রয়ে গিয়েছে। তার রাজনৈতিক অবস্থান এখনও সুস্পষ্ট করে জানাননি শোভন চট্টোপাধ্যায়। এক সময় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে তিনি কানন বলেই ডাকতেন।
সেই শোভনের সঙ্গে দূরত্ব তৈরি হয় শাসক দলের।বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। শোভনের প্রাক্তন স্ত্রীকে বেহালা কেন্দ্রে টিকিটও দিয়েছিল তৃণমূল কংগ্রেস। গত কয়েক বছরে কোনও রাজনৈতিক দলের সঙ্গেই দেখা যায়নি শোভন-বৈশাখীকে। হঠাৎ করে উত্তর কলকাতায় ইফতার পার্টিতে কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনকে এক মঞ্চে দেখা যেতেই জল্পনা পারদ চড়েছে। সেই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও।
তাহলে কি ফের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িতে চাইছেন শোভন-বৈশাখী। তাঁরা কি আবার তৃণমূল কংগ্রসেসে যোগ েদবেন এই নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। যদিও শাসক দলের পক্ষ থেকে তা নিয়ে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি। তবে লোকসভা ভোটের আগে শোভন-বৈশাখীকে সুদীপের সঙ্গে এক মঞ্চে দেখা যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গার্ডেনরিচ কাণ্ডে এখন বেশ চাপে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীরা ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করেছেন। এই নিয়ে শোভনও মুখ খুলেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য শোভনের সঙ্গে ফিরহাদের প্রথম থেকেই সম্পর্কের দূরত্ব ছিল। ফিরহাদের উপর চাপ বাড়তেই কি ফের মঞ্চে আসার চেষ্টা করছেন শোভন চট্টোপাধ্যায়। এই নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications