Lokabha Vote 2024: রাজ্যের ৬টি লোকসভা কেন্দ্রে বিশেষ নজর, ফিনান্সিয়ালি সেনসিটিভ কোনগুলি জেনে নিন

রাজ্যের ৬টি লোকসভা কেন্দ্রকে ফিনান্সিয়ালি সেনসিটিভ বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার প্রথম থেকেই একেবারে সাজিয়েো গুছিয়ে নেমেছে কমিশন। ভোট ঘোষণার আগেই জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন এবার একেবারে সুষ্ঠ এবং স্বচ্ছ ভোট প্রক্রিয়া করতে চায় নির্বাচন কমিশন।

সেকারণে আইন প্রশাসনের পাশাপাশি আর্থিক দিক দিয়েও যাতে স্বচ্ছতা বজায় থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে। ভোট প্রক্রিয়া যাতে কোনও ভাবে কালো টাকার ব্যবহার না হয়। ভোটকে প্রভাবিত করার জন্য যাতে কোনও আর্থিক লেনদেন না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে। প্রার্থীদের প্রচারের খরচেও বিশেষ নজর থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Lokabha Vote 2024

সেকারণে সব রাজ্যেই ভোটের আগে পর্যবেক্ষণে বিশেষ টিম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আজই রাজ্যে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের সেই বিশেষ পর্যবেক্ষকের দল। তারা বিভিন্ন পর্যালোচনা এবং বৈঠক করে।

রাজ্যের ৬টি লোকসভা কেন্দ্রকে ফিনান্সিয়ািল সেনসিটিভহিসেবে ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর। এর মধ্যে কলকাতা উত্তরকে কেন রাখা হল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাকি লোকসভা কেন্দ্রগুলি সীমান্তবর্তী। মালদহ উত্তর এবং দক্ষিণ বিশেষ করে সীমান্ত বর্তী জেলা। দার্জিলিংও তাই। বনগাঁও তাই। সেখানে বাইরে থেকে আর্থিক লেনদেনের সম্ভাবনা রয়েছে।

এই লোকসভা কেন্দ্রগুলিতে আগেও ভোটের আগে টাকার লেনদেন। মদ বাজেয়াপ্ত হওয়ার মতো ঘটনা ঘটেছে সেকারণেই এবারের ভোটে বিশেষ নজর রাখা হচ্ছে এই কেন্দ্রগুলিতে। এবারের ভোটের আগে ইডি, আবগারি দফতর, আয়কর সহ একাধিক আর্থিক এজেন্সির উপরে বিশেষ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের জন্য আলাদা করে পোর্টাল তৈরি করা হয়েছে। সেখানে যাবতীয় বাজেয়াপ্তের তথ্য দিতে হবে এজেন্সি গুলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+