Lok Sabha Election Results 2024: বাংলায় বিজেপি কোন বিধানসভা ক্ষেত্রগুলিতে এগিয়ে? বাম-কংগ্রেসেও আশার আলো
Lok Sabha Election Results 2024: পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে ৬টি আসন কমেছে বিজেপির। কংগ্রেসের কমেছে ১টি আসন। বামেরা শূন্যই।
অবশ্য বিধানসভাভিত্তিক ফলাফল বিশ্লেষণ করলে তিন শিবিরেই স্বস্তির হাওয়া। বিজেপি এগিয়ে রয়েছে ৯০টি, কংগ্রেস ১১টি ও সিপিআইএম ১টি বিধানসভা ক্ষেত্রে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১২১টি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে ছিল। তাতেই রাজ্যে পালাবদলের আশা করেছিল বিজেপি। দুশো পারের ডাক দিয়েও থমকে যেতে হয়েছিল ৭৭-এ। তারপরেও কয়েকজন বিধায়ক তৃণমূলে গিয়েছেন। কেউ কেউ পদত্যাগ করেছেন। কেউ এখনও খাতায়-কলমে বিজেপি বিধায়ক।
তাঁদের মধ্যে তিন দলবদলু বিধায়ক লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে পরাস্ত হয়েছেন। তাঁরা হলেন কৃষ্ণ কল্য়াণী, বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী। কৃষ্ণ রায়গঞ্জ, বিশ্বজিৎ বনগাঁ ও মুকুটমণি হেরেছেন রানাঘাটে। উল্লেখযোগ্যদের মধ্যে, মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন। সুমন কাঞ্জিলাল খাতায়-কলমে বিজেপি বিধায়ক, কিন্তু বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান।
সুমন দলবদল করলেও তাঁর আলিপুরদুয়ার বিধানসভা ক্ষেত্রে লিড পেয়েছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। কয়েকটি আসনে পিছিয়ে পড়লেও তৃণমূলের হাতে থাকা বেশ কয়েকটি বিধানসভায় লিড নিয়েছে গেরুয়া শিবির। এমনকী খাস কলকাতাতেও।
উত্তরবঙ্গে যে বিধানসভা ক্ষেত্রগুলিতে বিজেপি এগিয়ে সেগুলি হলো- মাথাভাঙা, কোচবিহার উত্তর, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হবিবপুর, গাজোল, মালদহ, মানিকচক, ইংরেজবাজার, বৈষ্ণবনগর।
এ ছাড়াও জঙ্গিপুর, বড়ঞা, মুর্শিদাবাদ, তেহট্ট, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, ভাটপাড়া, হাবরা, বিধাননগর, সন্দেশখালি, শ্যামপুকুর, জোড়াসাঁকো, চুঁচুড়া, বলাগড়, সপ্তগ্রাম, পুরশুড়া, গোঘাট, খানাকুল, তমলুক, পাশঁকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, পাঁশকুড়া পশ্চিম, এগরা, খড়গপুর সদর, বাঘমুন্ডি, পুরুলিয়া, পাড়া, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী, দুর্গাপুর পশ্চিম, আসানসোল দক্ষিণ, কুলটিতে লিড রয়েছে বিজেপির।
এই মুহূর্তে বিধানসভায় কংগ্রেস ও সিপিআইএমের কোনও বিধায়ক নেই। বায়রন বিশ্বাস জোট প্রার্থী হয়ে সাগরদিঘি থেকে জিতে যোগ দেন তৃণমূলে। এই আবহে লোকসভা নির্বাচনের নিরিখে কংগ্রেস এগিয়ে রয়েছে চাকুলিয়া, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মোথাবাড়ি, সুজাপুর, ফরাক্কা, সামশেরগঞ্জ, লালগোলা, বহরমপুর বিধানসভা ক্ষেত্রে। সিপিআইএম এগিয়ে রানিনগরে। আইএসএফের নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। কিন্তু ভাঙড়ে লিড নিয়েছে তৃণমূল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications