Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: বাংলার ৫ জেলার ৮ আসনে লোকসভা ভোট চতুর্থ দফায়, দেখে নিন তালিকা

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে সাত দফায়। উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে। প্রথম দুই দফায় তিনটি করে আসনে এবং তৃতীয় দফায় চারটি আসনে ভোট হবে।

চতুর্থ দফায় বাংলায় ভোট হবে মোট ৫টি জেলায়। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মোট ৮টি আসনে।

Lok Sabha Election 2024

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনগুলিতে একইসঙ্গে ভোট হয়েছিল। এর মধ্যে কংগ্রেসের দখলে গিয়েছিল ১টি আসন, চারটি আসন যায় তৃণমূল কংগ্রেসের দখলে। বিজেপি তিনটি আসন পেলেও বাবুল সুপ্রিয়র পদত্যাগের পর যে লোকসভা উপনির্বাচন হয়েছিল তাতে আসানসোল বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস।

২০১৯ সালের মতো এবারও চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম লোকসভা আসনে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রগুলিতে ভোট হয়েছিল ২৯ এপ্রিল। এবার তা পিছিয়ে চলে গিয়েছে মে মাসের মাঝামাঝি।

এই আসনগুলিতে বিজ্ঞপ্তি জারির দিন ধার্য হয়েছে ১৮ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। স্ক্রুটিনির দিন নির্ধারিত হয়েছে ২৬ এপ্রিল। ২৯ এপ্রিল অবধি মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এই আসনগুলিতে ভোটগ্রহণ হবে মে মাসের ১৩ তারিখ। ভোটের ফলাফল জানা যাবে জুনের ৪ তারিখ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+