Lok Sabha Election 2024: কুণালের কামব্যাক! তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় ইউসুফ, কীর্তিরাও
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের বাকি রয়েছে তিনটি দফা। পঞ্চম দফার ভোটগ্রহণ হবে ২০ মে। তার আগে ফের তারকা প্রচারকদের তালিকা (সপ্তম দফা) প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।
যে আসনগুলিতে নির্বাচন হবে সেখানকার প্রার্থীদের নাম থাকছে এই তালিকায়। আজ যে কেন্দ্রগুলিতে ভোট হলো, সেখানকার প্রার্থীরা এবার ভোট প্রচারে চষে বেড়াবেন বিভিন্ন জেলার গ্রাম ও শহর।

কুণাল ঘোষকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ছেঁটে ফেলা হয়েছিল তারকা প্রচারকদের তালিকা থেকেও। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে না থাকলেও কুণালকে ফের ভোট প্রচারে দেখা যাবে।
বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান, বর্ধমান-দু্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ, আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বোলপুরের প্রার্থী শতাব্দী রায়, কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের নাম রয়েছে তারকা প্রচারকের তালিকায়। যদিও নাম নেই বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকার, বীরভূমের অসিত মালের।
যে ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই নাম রয়েছে শত্রুঘ্ন সিনহার। এরপর যথাক্রমে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, মানস রঞ্জন ভুঁইয়া, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়র।
সিদ্দিকুল্লা চৌধুরীর নাম থাকলেও নাম নেই মন্ত্রী স্বপন দেবনাথ বা চন্দ্রনাথ সিনহা, প্রদীপ মজুমদারদের। দীপক অধিকারী (দেব), শশী পাঁজা, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, মনোজ তিওয়ারি, স্নেহাশিস চক্রবর্তীর নাম রয়েছে প্রথম কুড়ির মধ্যে।
এ ছাড়াও রয়েছেন পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা, গোলাম রব্বানি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, অরূপ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, ইউসুফ পাঠান, বিবেক গুপ্তা, সোহম চক্রবর্তী, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সী, কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ দাস।












Click it and Unblock the Notifications