তেহাটায় খুন তৃণমূল নেতা, গোষ্ঠী সংঘর্ষের জেরে খুন, উত্তপ্ত এলাকা
উত্তর ২৪ পরগনায় শাসনের কাছে তেহাটায় নিজের বাড়ির কাছে খুন হলেন তৃণমূল নেতা। গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় বেশ উত্তেজনা রয়েছে।
উত্তর ২৪ পরগনায় শাসনের কাছে তেহাটায় নিজের বাড়ির কাছে খুন হলেন তৃণমূল নেতা। গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় বেশ উত্তেজনা রয়েছে।

নিহত তৃণমূল নেতার নাম সামাদ আলি। তিনি তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য ছিলেন। বৃহস্পতিবার রাতে এলাকায় চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেইসময়ই তাঁর উপরে দুষ্কৃতীরা হামলা চালায়।
বেশ কয়েকজন দুষ্কৃতী মিলে ধারাল অস্ত্রের আঘাত করে খুন করা হয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকার বাসিন্দারা বলছেন, স্থানীয় এক তৃণমূল কর্মীর সঙ্গে সামাদের বিবাদ চলছিল। সেই ঘটানর দিকেই অনেকে আঙুল তুলছেন।
পুলিশ এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনার তদন্ত চলছে। কাদের সঙ্গে সামাদের যোগাযোগ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।

Click it and Unblock the Notifications