Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড় বিপদে শতদ্রু দত্ত! ১৪ দিনের পুলিশি হেফাজত, তাঁকে ফাঁসানো হচ্ছে? আসল দোষী কে? উঠছে প্রশ্ন

মেসির কলকাতা যাত্রা নিয়ে যে উন্মাদনা ও পরিকল্পনা ছিল সেই মাফিক কিছুই হল না। কয়েক মিনিটেই নষ্ট হয়ে গেল সবকিছুই। কিছু ভুলের কারণে দর্শকদের যাবতীয় আনন্দ, উত্তেজনা, উচ্ছ্বাস বদলে গেল দুঃখে। নেতা-মন্ত্রীদের ভিড়ের কারণে দর্শকরা যখন বুঝলেন যে, তাঁরা মেসি-কে আর দেখতে পাবেন না, ঠিক তখনই ক্ষোভের সৃষ্টি হয়। এর পর মাঠের মধ্যে উড়ে আসতে থাকে জলের বোতল। তারপরেই গ্যালারি থেকে মাঠে নেমে আসেন দর্শকেরা। চলে চেয়ার ও তাঁবু ভাঙচুর। এমনকি তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশকেও নাকি মারধর করা হয়েছে, এমন অভিযোগ এসেছে! মেসির অনুষ্ঠান ঘিরে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং দর্শকদের টাকা ফেরত দিতেও নির্দেশ দেওয়া হয়েছিল। শতদ্রুকে আজ আদালতে তোলা হলে, তাঁর আইনজীবী জামিনের আবেদন জানান। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। কলকাতায় মেসির গোট ট্যুর (GOAT Tour) যেন এক অভিশপ্ত দিন হয়ে দাঁড়াল রাজ্য ও গোটা বিশ্বের কাছে।

গতকালই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এবং আজ তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। প্রসঙ্গত, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে প্রথম মামলা দায়ের করা হয়েছিল আয়োজকদের বিরুদ্ধে। আর অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করেছে পুলিশ। মোট ২টি মামলা রুজু করেছে পুলিশ। গুরুতর আঘাত, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

শতদ্রু জানান, তিনি কোনও সরকারি সম্পত্তি নষ্ট করেননি। মাঠে যা হয়েছে, সেই দায় তাঁর নয়। এই যুক্তিতে নিজের মক্কেলের জামিনের আবেদনও করেছেন আইনজীবী। সরকারি আইনজীবী পাল্টা সওয়াল করে বলেন, ''একজন ইভেন্ট ম্যানেজার আর একজন অর্গানাইজার, দুই জনের কাজ দুই রকম। মেসির সামনে কে যাবেন, কে যাবেন না তাঁর দায়িত্ব আয়োজকেরই''। এর পরেই শতদ্রুর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

শতদ্রুর বিরুদ্ধে মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার আইনে মামলা রুজু হয়েছে। কিন্তু কেন এই ধারা তাঁরা বিরুদ্ধে? শতদ্রু তাঁর আইনজীবীর মাধ্যমে বলেন, ''আমার অতীতে যা খ্যাতি ছিল, তা নষ্ট হয়েছে। আমার বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। কিন্তু কে দোষ করেছে? আমি কোনও সরকারি সম্পত্তি ভাঙচুর করিনি।'' আদালতে প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী। শতদ্রুর সওয়াল করেন, ''আমি কী এমন করেছি, যে এই আইনে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে? আমি এক জনকে নিয়ে এসেছি, যিনি শিক্ষা দেবেন। বাচ্চাদের দেখাবেন। স্টেডিয়ামে কী হয়েছে, তার জন্য আমার বিরুদ্ধে কেন মামলা হবে?''

পাশাপাশি শতদ্রুর আইনজীবী বলেন, 'ব্যর্থতা মানুষেরই। মেসি একজন আন্তর্জাতিক তারকা। তাঁরা টাকা দিয়ে টিকিট কেটেছেন ঠিকই, চাইতেই পারেন যে তাঁরা মেসির কাছে গিয়ে ছবি তুলবেন, কিন্তু সেটা তো সবক্ষেত্রে সম্ভব নয়। সুরক্ষার দিকটা আমাদের মাথায় রাখতে হবে। এর কারণে চেয়ার, জলের বোতল ছুঁড়ে প্রতিবাদ জানানো একেবারেই উচিত না। যুবভারতীতে যে ভাঙচুর হয়েছে, তার সঙ্গে আমার মক্কেল কোনোভাবেই যুক্ত নন।' কিন্তু সরকারের আইনজীবী এই যুক্তি উড়িয়ে দিয়ে ১০টি কারণে শতদ্রুকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানান। প্রমাণ সংগ্রহ, বয়ান নেওয়া-সহ একাধিক কারণে ধৃতকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+