ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই এক বড় চমক দিল বিজেপি। আজ, (মঙ্গলবার), ৩১ মার্চ দলের সদর দপ্তর দিল্লিতে কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন।

দলে যোগ দেওয়ার পরে লিয়েন্ডার বলেন যে, "দীর্ঘ ৪০ বছর ধরে দেশের হয়ে খেলার পর এইবার অন্য একরকম ভাবে দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আজ আমার জন্য খুব বড় একটা দিন। এবার যুব সমাজের জন্য কাজ করতে পারব এবং বাংলার উন্নয়নেও ভূমিকা রাখতে আমি আগ্রহী।"
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লিয়েন্ডার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেই সময় তাঁকে গোয়া এবং পশ্চিমবঙ্গে দলের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল। তবে, পাঁচ বছরের মধ্যেই রাজনৈতিক অবস্থান বদল করে নিলেন তিনি।
সূত্রের খবর অনুসারে, ২৪ মার্চ কলকাতায় বিজেপি নেতৃত্ব নীতিন নবীনের সাথে বৈঠকের পরই লিয়েন্ডারের দলে যোগদানের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। আজ (মঙ্গলবার) তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এদিকে, আজই (মঙ্গলবার) দলের চতুর্থ দফার তালিকায় আরও ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনের আগে সংগঠন আরও জোরদার করছে দল।
এই তালিকায় চৌরঙ্গী কেন্দ্রে সদ্য কংগ্রেস ছাড়া সন্তোষ পাঠককে প্রার্থী করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর প্রার্থী হয়েছেন। এছাড়াও সিতাইয়ে আশুতোষ বর্মা, ফলতায় দেবাংশু পন্ডা, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, নাটাবাড়িতে গিরিজাশঙ্কর রায়, সোনারপুর উত্তরে দেবাশিস ধর এবং পাঁচলায় রঞ্জন কুমার পালকে প্রার্থী করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে পীযূসকান্তি দাস, গড়বেতায় প্রদীপ লোধা, বাঁশদ্রোণীতে অরিজিৎ রায় এবং মেমারিতে মানব গুহকে টিকিট দেওয়া হয়েছে।
এদিকে আবার ময়নাগুড়ি কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি দল। এর আগে গত ১৯ মার্চ এই কেন্দ্রের প্রার্থী হিসাবে কৌশিক রায়কে বেছে ছিল বিজেপি। আজ (মঙ্গলবার) তাঁর বদলে নতুন করে ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে।
তবে আসন্ন নির্বাচনে লিয়েন্ডার পেজ প্রার্থী হবেন কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তিনি বিজেপির হয়ে স্টার প্রচারক হিসেবে গুরুত্বপূর্ণ এক ভূমিকা নিতে পারেন বলে মত রাজনৈতিক মহলের।
ভোটের আগে এই যোগদান রাজনৈতিক সমীকরণে ঠিক কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
-
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
তৃণমূলের বিধানসভা কমিটি, ভোটের প্রস্তুতি নাকি নেতৃত্বের ভারসাম্য? -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন












Click it and Unblock the Notifications