আদালতে ফিরছেন আইনজীবীরা! কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত বার কাউন্সিলের
সাময়িক কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বার কাউন্সিল। শনিবার থেকে আইনজীবীদের কাজে যোগ যোগ দেওয়ার জন্য অনুরোধ বার কাউন্সিলের।২ সেপ্টেম্বর পুনরায় বৈঠকে বসবে বার কাউন্সিল।
সাময়িক কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বার কাউন্সিল। শনিবার থেকে আইনজীবীদের কাজে যোগ যোগ দেওয়ার জন্য অনুরোধ বার কাউন্সিলের। ২ সেপ্টেম্বর পুনরায় বৈঠকে বসবে বার কাউন্সিল।

হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুলিশের হামলার অভিযোগের ঘটনা নিয়ে ২৬ আগস্ট এক সদস্যের কমিটি রিপোর্ট দেবে হাইকোর্টে ।
সেই রিপোর্ট দেখে এবং আদালতের পরবর্তী পদক্ষেপ দেখে ২ সেপ্টেম্বর বৈঠক হবে। তখন সিদ্ধান্ত হবে আইনজীবীরা পুনরায় কর্মবিরতিতে যাবে নাকি কাজ করবে।
এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছিলেন আইনজীবীদের কর্মবিরতি তুলে রাজ্য সরকার আন্তরিক। তার আগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ভার রাজ্য সরকারের ওপরেই ছেড়েছিল আদালত।












Click it and Unblock the Notifications