অতিভারী বৃষ্টির পূর্বাভাসে দুর্যোগের আশঙ্কা, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই অস্বস্তিকর পরিস্থিতি বাংলা জুড়েই। তবে এরই মধ্যে আগামী তিনদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই অস্বস্তিকর পরিস্থিতি বাংলা জুড়েই। তবে এরই মধ্যে আগামী তিনদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। তারপর থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৮ জুলাই রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে হতে ভারী হৃষ্টি আর দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ জুলাই সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং মালদহ বাদ দিয়ে বাকি সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ জুলাই সোমবার সকালে মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২১ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে সেই সময় দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন দুপুরে দেওয়া কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৪.৮ (৩৫.২)
বালুরঘাট ৩২ (৩১.৮)
বাঁকুড়া ৩৫.২ (৩৫.১)
ব্যারাকপুর ৩৫.৪ (২৪.৮)
বহরমপুর ৩৫.৬ (৩৫)
বর্ধমান ৩৬ (৩৬)
ক্যানিং ৩৪.৬ (৩৪.৫)
কোচবিহার ২৯.৭ (৩০.৬)
দার্জিলিং ২০.২ (২১.৬)
দিঘা ৩৫.১ (৩৫)
কলকাতা ৩৫.২ (৩৫.১)
মালদহ ৩৩.৪ (৩৬.৪)
পানাগড় ৩৫.৩ (৩৫.২)
পুরুলিয়া ৩৪.৭ (৩৫.২)
শিলিগুড়ি ৩০ (৩৩.১)
শ্রীনিকেতন ৩৫ (৩৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+