দক্ষিণবঙ্গে বর্ষায় বিরতিতে ভিলেন 'সিস্টেম', বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
দক্ষিণবঙ্গে বর্ষায় বিরতিতে ভিলেন 'সিস্টেম', বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, তবে সারা দিনে বীরভূম এবং পশ্চিম বর্ধমানকে বাদ দিলে সেরকম বৃষ্টিপাত হয়নি। কার্যত ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার কবলে দক্ষিণবঙ্গ। শনিবার নাগাদ উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

উত্তরবঙ্গে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৬ জুলাই শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জুলাই শনিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দিনের বেলায় হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী এবং বাকি তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ জুলাই শনিবার সকালে মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বৃষ্টিকে বিক্ষিপ্ত বৃষ্টি বলাই ভাল। মাঝে কোনও সিস্টেম না থাকায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সরাসরি পাহাড়ের দিকে চলে যাওয়াতেই এই পরিস্থিতি। সাধারণভাবে নিম্নচাপ কিংবা নিম্নচাপ অক্ষরেখাকে আবহাওয়াবিদদের পরিভাষায় সিস্টেম বলা হয়। যা রয়েছে রাজ্য থেকে অনেক দূরে ছত্তিশগড়ে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৩)
বালুরঘাট (৩২.৬)
বাঁকুড়া (৩১)
ব্যারাকপুর (৩৩)
বহরমপুর (৩৩.৬)
বর্ধমান (৩৫.৪)
ক্যানিং (৩২.৪)
কোচবিহার (৩৪.৪)
দার্জিলিং (২০.৬)
দিঘা (৩৪.৮)
কলকাতা (৩২.৫)
মালদহ (৩৪)
পানাগড় (৩২.২)
পুরুলিয়া (৩৩.৭)
শিলিগুড়ি (৩১.৭)
শ্রীনিকেতন (৩২.৪)












Click it and Unblock the Notifications