Weather Update: বাংলায় মৌসুমী বায়ুর আগমন এই সপ্তাহেই! একনজরে জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস

সময়ের আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (South West Monsoon) আগমন ঘটেছিল আন্দামান (andaman) এবং কেরলে (kerala)। এবার তাই হতে চলেছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে (west bengal)। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ-পশ্চিম

সময়ের আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (South West Monsoon) আগমন ঘটেছিল আন্দামান (andaman) এবং কেরলে (kerala)। এবার তাই হতে চলেছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে (west bengal)। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই তার প্রবেশ হতে চলেছে উত্তরবঙ্গের (north bengal) কিছু অংশে।

মৌসুমী বায়ু এবার উত্তরবঙ্গে

মৌসুমী বায়ু এবার উত্তরবঙ্গে

দেশের বিভিন্ন অংশে মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি। সে দক্ষিণের কর্নাটকই হোক কিংবা উত্তর-পূর্বের রাজ্যগুলিই হোক। কর্নাটক, গোয়ায় এবং তামিলনাড়ুর কিছু অংশে মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরেও পরিস্থিতি অনুকূল। এছাড়াও পরিস্থিতি অনুকূল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমেও। উত্তরবঙ্গে বর্যার আগমনের পরেই দক্ষিণবঙ্গে তার আগমন হয়। চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষার আগমন হলে পরের সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হতে পারে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার
কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
তবে ভারী বৃষ্টি হলেও দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 দক্ষিণবঙ্গ জুড়ে হবে ঝড়-বৃষ্টি

দক্ষিণবঙ্গ জুড়ে হবে ঝড়-বৃষ্টি

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তির
আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে কলকাতা ও আশপাশের এলাকায় বিকেলের পরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায়
থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৭.৮)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (৩৮.৫)
বর্ধমান (৩৭)
কোচবিহার (৩৫.৫)
দার্জিলিং (১৯.৬)
দিঘা ( ৩৭.৪)
কলকাতা (৩৬.৪)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর (৩৩.৩)
মালদহ (৩৪.৭)
মেদিনীপুর (৩৮.৪)
শিলিগুড়ি (৩৩.১)
শ্রীনিকেতন (৩৫.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+