বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস একনজরে
বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস একনজরে
সকাল থেকে আকাশ মেঘলা। কোনও কোনও সময় দুএক ফোঁটা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের (weather office) তরফে জানানো হয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাধারণভাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি। এছাড়া জলীয় বাষ্পও বেশি। সেই কারণে অস্বস্তির আবহাওয়া রয়েছে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ জুন সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুখ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ জুন সোমবার সকাল পর্যন্ত কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.৬(৩৩.৬)
বালুরঘাট ৩২.৮ (৩১.৮)
বাঁকুড়া ৩১.৬ (৩৩.৮)
ব্যারাকপুর ৩৩.৪ (৩৩.৬)
বহরমপুর ৩৭.৪ (৩৩.৮)
বর্ধমান ৩৪.৬ (৩৪)
ক্যানিং ৩৪.৬ (৩৪.৬)
কোচবিহার ৩৩.২ (৩৩.৭)
দার্জিলিং ২১ ( ২০)
দিঘা ৩৪.৪ (৩৫.৩)
কলকাতা ৩৩.৪ (৩৩.৫)
মালদহ ৩৫.৫ ( ৩৪.৭ )
পানাগড় ৩৩.৬ (৩৪.৪)
পুরুলিয়া ৩৩.৩ (৩৩.৩)
শিলিগুড়ি ৩১.৬ (৩১.১)
শ্রীনিকেতন ৩৪.৪ (৩৪.৫)

ভারী থেকে অতিভারী বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, তেলেঙ্গানা, উত্তর কর্নাটকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, কাঙ্কন, গোয়া, রায়ালসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।












Click it and Unblock the Notifications