Weather Update: ভোটের শেষ লগ্নে আকাশ কালো করে বৃষ্টি! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সারাটা দিন আবহাওয়া শুকনো থাকলেও দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় আকাশ কালো করে আসে। বিকেলের মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টিও হয় বেশ কিছুক্ষণ। তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহ
সারাটা দিন আবহাওয়া শুকনো থাকলেও দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় আকাশ কালো করে আসে। বিকেলের মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টিও হয় বেশ কিছুক্ষণ। তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
এদিন দুপুরের পর থেকে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ৪ জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে এর মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এদিন উত্তর ২৪ পরগনা জেলার কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা দেখা গিয়েছে। তবে রাজ্যের কোথাও তেমন পরিস্থিতি তৈরি হয়নি।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিনের মতো ৩২ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৯.৫ (৩০.৭)
বালুরঘাট ২৪ (২৫.৮)
বাঁকুড়া ৩০.১ (৩১)
ব্যারাকপুর ৩১.৪ (৩০.৮)
বহরমপুর ২৭.২ (২৭.৪)
বর্ধমান ২৯ (২৬.৮)
ক্যানিং ৩০.৪ (৩১.৪)
কোচবিহার ২৮ (২৭.১)
দার্জিলিং ১৩.৮ (১৩.৪)
দিঘা ৩১.২ (২৯.৭)
কলকাতা ৩১.৫ (৩০.৯)
মালদহ ২৪.৮ (২৯.২)
পানাগড় ২৯.৫ (৩০.৭)
পুরুলিয়া ২৯.৩ (৩০.৩)
শিলিগুড়ি ২৭.৭ (২৬.৫)
শ্রীনিকেতন ২৮.৬ (২৯)












Click it and Unblock the Notifications