মধ্য ফাল্গুনেই তপ্ত বাংলা, আগামী কয়েকদিনের তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা হাওয়া অফিসের
ভোরের দিকে হাল্কা শীতের অনুভব হলেও, বেলা বাড়তেই তাপমাত্রা ৩৫ ছাড়িয়েছে এদিন। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (weather) ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার বালুরঘাটের মতো জায়গাকে বাদ দিলে রাজ্যের প
ভোরের দিকে হাল্কা শীতের অনুভব হলেও, বেলা বাড়তেই তাপমাত্রা ৩৫ ছাড়িয়েছে এদিন। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (weather) ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার বালুরঘাটের মতো জায়গাকে বাদ দিলে রাজ্যের প্রায় সব জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩২ ডিগ্রির ওপরে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের (weather office)।

রাজ্যের জন্য পূর্বাভাস
আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কথা এব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী তিন থেকে চারদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে সতর্ক করা হয়েছে।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সঙ্গে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে।

কলকাতার জন্য পূর্বাভাস
কলকাতার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিন রোদ্রজ্জ্বল দিন থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২১-২৩ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপরে। তবে এই ঘূর্ণাবর্ত কতটা সক্রিয় হবে, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৫.১
বালুরঘাট ২৮
বাঁকুড়া ৩৬.৬
ব্যারাকপুর ৩৫.৪
বহরমপুর ৩৪.৪
বর্ধমান ৩৬
ক্যানিং ৩৪
কোচবিহার ২৭.৬
দার্জিলিং ১৪
দিঘা ৩২.২
কলকাতা ৩৫.১
মালদহ ৩৩.৫
পানাগড় ৩৬.১
পুরুলিয়া ৩৪.৭
শিলিগুড়ি ২৭.১
শ্রীনিকেতন ৩৪.৮












Click it and Unblock the Notifications