বাংলার ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! ৫ জেলার সঙ্গে কলকাতাতেও হতে পারে মেঘের আনাগোনা

বাংলার ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! ৫ জেলার সঙ্গে কলকাতাতেও হতে পারে মেঘের আনাগোনা

তাপপ্রবাহ (heatwave) থেকে আপাতত মুক্তি নেই। আগামী ২৪ ঘন্টায় ৭ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির রেশ থাকলেও দক্ষিণবঙ্গে (South Bengal) তা পেতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

 উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ৩ জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া পরিবর্তন হচ্ছে না

দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া পরিবর্তন হচ্ছে না

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। ওইদিন বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ২৯ এপ্রিল শুক্রবার পর্যন্ত সম্ভাব্য তাপপ্রবাহের কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিনের জন্য পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ২৭ এপ্রিল উল্লিখিত জেলাগুলি ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ২৮ এপ্রিলেও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা।

 কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। এদিন জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন সর্বোচ্চ তাপমাত্রা তার থেকে কমই থাকার সম্ভাবনা। শনিবার থেকে কলকাতার আকাশে মেধের আনাগোনা হতে পারে। একইসঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ৪৩.১)
বহরমপুর (৩৯.৬)
বাঁকুড়া (৪৩.১)
বর্ধমান ( ৪২)
কোচবিহার (৩২.৮ )
দার্জিলিং (২২.২)
দিঘা ( ৩৫ )
কলকাতা (৩৯.৫ )
দমদম (৪০.৯)
কৃষ্ণনগর (৪০.৪)
মালদহ (৪০.৫)
মেদিনীপুর (৪১.৫)
শিলিগুড়ি (৩৩.৮)
শ্রীনিকেতন (৪১.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+