Weather Update: রাতের মধ্যে ৭ জেলায় বৃষ্টির সতর্কবার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: রাতের মধ্যে ৭ জেলায় বৃষ্টির সতর্কবার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা-সহ আশপাশের এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াসের মতো। এদিন দুপুরের পর থেকে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে শুধুমাত্রা দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার সবকটি দার্জিলিং এবং কালিম্পং-এর পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা৩, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিকেল কিংবা রাতের দিকে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে শনিবারের থেকে এই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে প্রায় দুডিগ্রির মতো। শনিবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.২ (১৩.৭)
বালুরঘাট ১৩.৪ (১৪.২)
বাঁকুড়া ১৪.৪ (১৪.১)
ব্যারাকপুর ১৫.৪ (১৩.৪)
বহরমপুর ১৪.২ (১৩.৬)
বর্ধমান ১৬.৪ (১৪.৬)
ক্যানিং ১৬ (১৪.৬)
কোচবিহার ৯.৭ (৯.৫)
দার্জিলিং ৩.৫ (৪)
দিঘা ১৯.৮ (১৫.৯)
কলকাতা ১৭.৬ (১৫.৭)
মালদহ ১৬.৩ (১৫.৪)
পানাগড় ১৪.১ (১১.৭)
পুরুলিয়া (১৩.৫ ১২.১)
শিলিগুড়ি ৯.৯ (১০.৯)
শ্রীনিকেতন ১৪.৮ ( ১২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৮)
বালুরঘাট (২৫.৮)
বাঁকুড়া (২৯.৬)
ব্যারাকপুর (২৮.৪)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৭)
ক্যানিং (২৮)
কোচবিহার (২৭.৩)
দার্জিলিং (১২.৮)
দিঘা (২৯.৬)
কলকাতা (২৮.৮)
মালদহ (২৭.৪)
পানাগড় (২৮.৭)
পুরুলিয়া (৩০.৩)
শিলিগুড়ি (২৬.৫)
শ্রীনিকেতন (২৭.৮)












Click it and Unblock the Notifications