আগামী তিনদিন পশ্চিমবঙ্গে হবে প্রবল বৃষ্টি, বানভাসী হওয়ার সতর্কতা জারি আবহাওয়া দফতরের
একরাতের বৃষ্টিতেই বানভাসী কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। এদিন দুপুরে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে ১৯ জুন শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টি হবে। যার জেরে নদীতে জলস্তর বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন জায়গায় জল মনে য
একরাতের বৃষ্টিতেই বানভাসী কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। এদিন দুপুরে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে ১৯ জুন শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টি হবে। যার জেরে নদীতে জলস্তর বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন জায়গায় জল মনে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশেও সতর্কতা জারি করা হয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্তের উপস্থিতি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থা করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পও প্রবেশ করেছে। যার জেরে ১৭-১৯ জুনের মধ্যে রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টি হবে। এর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নদীতে জলস্তর বৃদ্ধি এবং এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা
এর জেরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। টানা বৃষ্টিপাতের ফলে রাস্তা জল জমে ট্রাফিক বিপর্যস্ত হতে পারে। এছাড়াও বিভিন্ন দনীর জলস্তর বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, মৎস্যজীবীরা যেন ১৮ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যান। আর বজ্রবিদ্যুতের সময় সাধারণ মানুষ যেন পাকা কাঠামোর তলায় আশ্রয় নেন।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৮ জুন শুক্রবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। বারি দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৯ জুন শনিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দু-তিন দিনে তাপমা ত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৮ জুন শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় অতিভারী বৃষ্টিও হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ জুন সকাল পর্যন্ত বেশ কয়েকটি জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী তিন দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দুদিনে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.২)
বালুরঘাট ৩১.৮
বাঁকুড়া ২৫.২ (২৬.৮)
ব্যারাকপুর ২৭.৪ (২৮)
বহরমপুর ৩৪.৮ (৩৪.৬)
বর্ধমান ৩১ ( ৩৩ )
ক্যানিং ২৫.৪ (২৯)
কোচবিহার ৩৩.১ (৩৪)
দার্জিলিং ১৭ (১৮)
দিঘা ২৮.৩ (৩০.৬)
কলকাতা ২৫.৯ ( ২৭.৮)
মালদহ ৩১ (৩১.৫)
পানাগড় ২৬.৯ (২৯.২)
পুরুলিয়া ২৫.৩ (২৫.৩)
শিলিগুড়ি ৩১.৮ (৩২.৪)
শ্রীনিকেতন ২৮.১ (২৯.২)












Click it and Unblock the Notifications