ঝড়ের পর এবার কি তাপপ্রবাহ, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

ঝড়ের পর এবার কি তাপপ্রবাহ, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

এদিন সর্বনিম্ন তাপমাত্রা (temperature) অনেকটা কম থাকলেও, ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের (weather office)। বলা হয়েছে আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস

আগামী ৩-৪ দিন অরুণাচল প্রদেশ-সহ উত্তরপূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ১৪ মার্চ এবং অসম, মেঘালয়ে ১৪ থেকে ১৬ মার্চের মধ্যে বৃষ্টি হবে। অন্যদিকে ১৬ মার্চ নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। ফলে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী পাঁচ দিনে দেশের কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

এদিন নেমে গিয়েছিল তাপমাত্রা

এদিন নেমে গিয়েছিল তাপমাত্রা

এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা কয়েকটি জায়গায় ছিল কম। শনিবারের ঝড়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে নেমে যায়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উল্লিখিত দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২-৩ দিনে দিন ও রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তারপর আর সেরকম কোনও পরিবর্তন হবে না। বুধবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী দুই থেকে তিন দিলে দিন ও রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৩
বালুরঘাট ২৬.৮
বাঁকুড়া ২৫.১
ব্যারাকপুর ৩১
বহরমপুর ৩৩.২
বর্ধমান ২৮
ক্যানিং ৩২.৬
কোচবিহার ৩০.৮
দার্জিলিং ১৭.৪
দিঘা ২৮.৮
কলকাতা ৩০.৯
মালদহ ২৮.৫
পানাগড় ২৭.৯
পুরুলিয়া ২৪.৭
শিলিগুড়ি ২৯.৮
শ্রীনিকেতন ২৭.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+