দুপুরে ঝোড়ো হাওয়া, বিকেলে অস্বস্তিকর আবহাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের রিপোর্ট একনজরে
দুপুরে ঝোড়ো হাওয়া, বিকেলে অস্বস্তিকর আবহাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের রিপোর্ট একনজরে
কোথাও ঝোড়ো হাওয়া, আবার কোথাও দু-এক ফোঁটা বৃষ্টি। এই ছিল সারাদিনের আবহাওয়া (weather)। কোনও কোনও জায়গায় আকাশ ছিল মেঘলা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ছিল ২৪ ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন
এদিন পশ্চিমবঙ্গে যে আবহাওয়ার পরিবর্তন, তা একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। অপর একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর-লাদাখ, গিলগিট-বালটিস্তান এবং মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিংবা বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে। এছাড়াও ১৬ মার্চ নাগাদ অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে ১৬ মার্চ নাগাদ। যার জেরে পশ্চিমী হিমালয়ে বৃষ্টি ছাড়াও তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। উল্লিখিত দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তারপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমলেও, পরবর্তী ৩-৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২১.১
বালুরঘাট ২০.২
বাঁকুড়া ২২.২
ব্যারাকপুর ২১.৩
বহরমপুর ১৬
বর্ধমান ২১
ক্যানিং ২৩.৬
কোচবিহার ১৯.১
দার্জিলিং ১০
দিঘা ২২.৮
কলকাতা ২৪.২
মালদহ ২৩.৫
পানাগড় ২১.৯
পুরুলিয়া ১৭.১
শিলিগুড়ি ১৮.৬
শ্রীনিকেতন ২১.৩
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications