সাগরে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার রিপোর্ট একনজরে
সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। আর দুপুরের দিকে মুশলধারা বৃষ্টি একাধিক জায়গায়। যার জেরে অনেক জায়গাতেই জল জমে যায়। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী আগামী চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও এমন পরি
সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। আর দুপুরের দিকে মুশলধারা বৃষ্টি একাধিক জায়গায়। যার জেরে অনেক জায়গাতেই জল জমে যায়। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী আগামী চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

সাগরে নিম্নচাপ
উত্তর-পূর্ব আরব সাগরে ১৪ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা খুব সম্ভবত উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যা ১৬ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার জেরে ১৪ ও ১৫ মে নাগাদ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে কেরল, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্রের মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমী হিমালয় সন্নিহিত রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ এবং শিলাবৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, ত্রিপুরায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি এহং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শুক্রবার এবং শনিবার নাগাদও সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আর আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চারদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বুধবার নাগাদ উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায়। শুক্রবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। এক্ষেত্রেও আগামী পাঁচদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৪)
বালুরঘাট ২৯.৬ ( ৩২ )
বাঁকুড়া ৩২.৮ (৩৪.৯)
ব্যারাকপুর ৩৫.৪ (৩৪.১)
বহরমপুর ৩২.৬ (৩৭.৪)
বর্ধমান ৩২ (৩৬.৪)
ক্যানিং ৩৪ ( ৩৪.৪ )
কোচবিহার ২৯.১ (৩২.১)
দার্জিলিং ১৬.৯ ( ১৬.৯)
দিঘা ৩৪.৫ (৩৪)
কলকাতা (৩৩.৬)
মালদহ ২৮.৩ (৩৪.৩)
পানাগড় ৩৩.৮ ( ৩৫.৪)
পুরুলিয়া ৩৩.৩ (৩৬.৩)
শিলিগুড়ি ২৯.৪ (৩২.১)
শ্রীনিকেতন ৩৩.৬ (৩৪.১)












Click it and Unblock the Notifications