Weather Update: লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, ৩ দিনেই পৌঁছবে ৩৫ ডিগ্রিতে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘন্টায় দুই জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্য জুড়ে তাপমাত্রা শুকনোই থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া (weather) দফতরের আবহবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৪ ঘন্টায় দুই জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্য জুড়ে তাপমাত্রা শুকনোই থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া (weather) দফতরের আবহবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৬ মার্চ রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে এর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ মার্চ সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩-৪ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে সমতল এলাকায় এরপর তাপমাত্রার সেরকম আর কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ মার্চ সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও কোনও রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী ৩-৪ দিন সময়ের মধ্যে। তবে এর পরে তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এই তাপমাত্রা বৃদ্ধির জেরে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে এখনই তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। সাধারণভাবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। যতক্ষণ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে না পৌঁছচ্ছে, ততক্ষণ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় না।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিনের মতো ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১.৭)
বালুরঘাট
বাঁকুড়া ( ৩১.৮)
ব্যারাকপুর (৩১.৬)
বহরমপুর (৩০.৪)
বর্ধমান (৩১)
ক্যানিং (৩১.৪)
কোচবিহার (৩০.১)
দার্জিলিং (১৪.৮)
দিঘা (৩৩)
কলকাতা (৩২.৪)
মালদহ (৩১.৫)
পানাগড় (৩০.৮)
পুরুলিয়া
শিলিগুড়ি (২৯)
শ্রীনিকেতন (৩০)

বৃষ্টি হবে যেসব রাজ্যে
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলালায় গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে ৭ মার্চের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালের কোনও কোনও জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ উপকূল অন্ধ্র এবং রায়ালসীমায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ মার্চের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানায়।












Click it and Unblock the Notifications