Weather Update: দুপুরেই আকাশের রং কালো, ঘন ঘন মেঘের গর্জন! বাংলার একের পর এক জেলায় সতর্কবার্তা আবহাওয়া দফতরের
Weather Update: দুপুরেই আকাশের রং কালো, ঘন ঘন মেঘের গর্জন! বাংলার একের পর এক জেলায় সতর্কবার্তা আবহাওয়া দফতরের
উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (rain) হলেও বাকি রাজ্যে বেশি আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি। তবে দুপুরের পর থেকে আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন সময় সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুলাই শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার নাগাদ ওপরের পাঁচ জেলার সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার
সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ খুব হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই তাপমাত্রার পরিবর্তনেরও।

কলকাতার আকাশ আংশিক মেঘলা
আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.৩ (২৭.১)
বহরমপুর ২৭.৪ (২৫.৬)
বাঁকুড়া ২৬.৪ (২৫.৩)
বর্ধমান ২৫ (২৪)
কোচবিহার ২৪.৮ (২৫.৮)
দার্জিলিং ১৬.২ (১৬.৬)
দিঘা ২৭.২ (২৬.৪)
কলকাতা ২৬.৯ (২৭.৩)
দমদম ২৬.৯ (২৭.৩)
কৃষ্ণনগর ২৭ (২৭)
মালদহ ২৬.৩ (২৬.৪)
মেদিনীপুর ২৭.৩ (২৭.১)
শিলিগুড়ি ২৫.২ (২৪)
শ্রীনিকেতন ২৬.৪ (২৬.৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৫)
বহরমপুর (৩৬.৪)
বাঁকুড়া (৩৫.২)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৩.১)
দার্জিলিং (২০.৬)
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৩.৮)
কৃষ্ণনগর (৩৩.৬)
মালদহ (৩৪.৩)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (২৮.৬)
শ্রীনিকেতন (৩৫.২ )












Click it and Unblock the Notifications