মরণোত্তর পদ্ম বিভূষণ সিডিএস রাওয়াতকে! 'ভূষণে' সম্মানিত নাদেলা, পিচাই এবং পুনাওয়ালা

প্রজাতন্ত্র দিবসের প্রাককালে পদ্মের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই বছর পদ্ম বিভূষণের জন্যে চারজনকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে মরন্নোতর এই সম্মান দেওয়া হচ্ছে। অন্যদিকে ১২৮ জনকে পদ্ম ভূষণ সম্মানে সম্মানিত

প্রজাতন্ত্র দিবসের প্রাককালে পদ্মের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই বছর পদ্ম বিভূষণের জন্যে চারজনকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে মরণোত্তর এই সম্মান দেওয়া হচ্ছে। অন্যদিকে ১২৮ জনকে পদ্ম ভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে। অন্যদিকে পদ্মশ্রী পাচ্ছেন সোনু নিগম সহ একাধিক খেলোয়ার।

এক নজরে কে কোন সম্মান পেলেন কোন অবদানের জন্যে সে বিষয়টিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সিডিএস বিপিন রাওয়াত-

সিডিএস বিপিন রাওয়াত-

দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত। সামরিক ক্ষেত্রে তিন বাহিনীকে এক ছাতার তলাতে আনতে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। তৈরি হয় চিফ অফ ডিফেন্স স্টাফ। কিন্তু গত কয়েকদিন আগে ভয়াবহ এক বিমান দুর্ঘটনাতে প্রয়াত হন তিনি। মৃত্যু হয় তাঁর স্ত্রীয়েরও। আজ রাষ্ট্রপতির ভাষণেও এই বিষয়টি উঠে আসে। বলেন, গত মাসে আমরা দেশের বীর সেনা প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াতকে দুর্ঘটনায় হারিয়েছি। সেই দুর্ঘটনায় রাওয়াতের স্ত্রী সহ অনেক সাহসী সেনা অফিসারকে আমরা হারিয়েছি। এই ঘটনায় গোটা দেশ শোকাহত। আজ তাঁকে পদ্ম বিভূষণে সম্মানিত করল সরকার।

সুন্দর পিচাই

সুন্দর পিচাই

পদ্ম ভূষণ দেওয়া হচ্ছে সুন্দর পিচাইকে। ভারতীয় বংশদ্ভুত পিচাইকে দেশের অন্যতম বড় এই সম্মান দিতে চলেছে মোদী সরকার। গত কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করেন। ভারতের ফ্রি ওয়াই ফাই সহ একাধিক প্রজেক্ট নিয়ে কথা হয়। আর সেই মতো গুগল ভারতের একাধিক প্রজেক্টে কাজ করছে। আর সেখানে দাঁড়িয়ে এই সম্মান খড়গপুর আইআইটির প্রাক্তন এই পড়ুয়াকে।

সত্য নাদেলা

সত্য নাদেলা

পদ্ম ভূষণ পাচ্ছেন সত্য নাদেলাও। মাইক্রোসফট সিইও তিনি। হায়দরাবাদের ছেলে এই মুহূর্তে গোটা বিশ্বের নজরে। গত মাসখানেক আমেরিকা সফরে গিয়ে সত্য নাদেলার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভারতে কাজ করতে তিনি ইচ্ছুক বলে ওই বৈঠকে জানিয়েছিলেন। আর এরপরেই শিক্ষা সহ একাধিক ক্ষেত্রে ভারতে বিনিয়োগ করছে মাইক্রোসফট। এবার তাঁকেই ভারতের অন্যতম সম্মান পদ্মভূষণে সম্মানিত করতে চলেছে মোদী সরকার।

সাইরাস পুনওয়ালা

সাইরাস পুনওয়ালা

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে দেশ। এই অবস্থায় ভ্যাকসিনেশনের ক্ষেত্রে দিশা দেখিয়েছিল সিরাম ইনস্টিটিউট। অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়ে কোভিশিল্ড নিয়ে আসে তাঁরা। এমনকি আগামিদিনে বাচ্চাদের ভ্যাকসিন নিয়েও কাজ চালাচ্ছে। এবার সিরামের কর্তা আদর পুনওয়ালার বাবা সাইরাস পুনওয়ালাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে। শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে অবদানের জন্যে এই সম্মান সাইরাসকে দিতে চলেছে মোদী সরকার।

সোনু নিগম এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়

সোনু নিগম এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়

পদ্মশ্রী পাচ্ছেন সোনু নিগম। সঙ্গীত জগতে অবদানের জন্যে এই সম্মান তাঁকে দিতে চলেছে মোদী সরকার। অন্যদিকে পদ্ম ভূষণ পাচ্ছেন বাংলার বিখ্যাত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাংলা থেকে প্রহ্লাদ রাই আগরওয়ালা (ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি), সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞান ও প্রযুক্তি), কালীপদ সরেন (সাহিত্য ও শিক্ষা), কাজী সিং (শিল্প) পদ্মশ্রী পাচ্ছেন বাংলা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+