Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kunal Ghosh: নবীন প্রজন্মের দিকেই ফের সওয়াল কুণাল ঘোষের, মায়াবতীর দায়িত্ব ছাড়া নিয়ে কী বললেন?

নতুন প্রজন্মকে দলের নেতৃত্বে আনার পক্ষে কি সওয়াল করলেন কুণাল ঘোষ? পুরনোরা অবশ্যই থাকবেন। তাদের নেতৃত্বেই এতদিন দল চলেছে। কাজেই পুরনোদের নির্দেশ করা দিক সামনে রেখেই নতুনদের দায়িত্ব ছাড়তে হবে। আরও একবার এমনই ইঙ্গিত ঘুরিয়ে করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এমনই মনে করছেন রাজনৈতিক মহল।

তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে বেশ কিছু আগেই। প্রবীণদের এবার সরে যাওয়ার পালা। নবীনরা দায়িত্ব নেবে। এই বক্তব্য বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। কুণাল ঘোষ নিজে নতুনদের পক্ষে সওয়াল করছেন। এই অবস্থায় ফের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব চলছে। এমন কথাও হাওয়ায় ভাসছে।

Kunal Ghosh

বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী আগামী প্রজন্মের কাছে দায়িত্বভার দিচ্ছেন। নেত্রী মায়াবতী দলের দায়িত্ব আগামী প্রজন্মের উপর দিচ্ছেন। তার ভাইপো আকাশ আনন্দ এই দায়িত্ব এরপর সামলাবেন। মায়াবতী নিজে এই সিদ্ধান্ত নিলেন। উত্তরাধিকারীদের তিনি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। তাহলে কি রাজনীতিতে নবীদের জায়গা ছেড়ে দেওয়ার সময় এসে গিয়েছে?

সেই প্রসঙ্গ উসকে গেল আরও একবার। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কি এবার নিজের দায়িত্ব কিছুটা ভাগ করে দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি এবার দলের রাশ ধরার দায়িত্ব দেওয়া হবে? জল্পনা আরও একবার উস্কে গেল। কুণাল ঘোষ মায়াবতীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নতুন প্রজন্মের উপর দলের দায়িত্ব ছাড়া হচ্ছে। এই সিদ্ধান্ত যথোপযুক্ত। এমনই মত কুণালের গলায়।

তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ দ্বন্দ্ব রয়েছে। কুণাল ঘোষ মনে করেন একটি বয়সের পরে প্রবীণদের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। নতুনদের তুলে আনা উচিত দায়িত্ব দিয়ে। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। তাই নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। তৃণমূল কংগ্রেস কি তাহলে দুই পক্ষে ভাগাভাগি হতে চলেছে? মমতাপন্থী অভিষেকপন্থী এই দুটি ভাগ হয়ে গিয়েছে?

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও নবীনদের পক্ষে সওয়াল করছেন। তবে প্রবীণদের সরিয়ে দিয়ে নবীনরা থাকবেন। এমন কথা কেউই বলছেন না। তবে রাজনৈতিকভাবে যথেষ্ট দোলাচল তৈরি হচ্ছে মাঝেমধ্যেই। বিএসপি ইস্যুতে মায়াবতীর এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে তাদের দলের বিষয়।

নতুন প্রজন্মকে স্বাগত জানিয়েছেন কুণাল ঘোষ। পাশাপাশি আশা রাখা হচ্ছে, নতুন প্রজন্ম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির সঙ্গেই থাকবে। আগামী দিনে ও ধর্মনিরপেক্ষ প্রগতিশীল অংশের সঙ্গেই কাজ করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+