শুভেন্দুর উল্টো সুর সূর্যকান্তের গলায়! বিজেপিকে নিয়ে সিপিএমের দুমুখো নীতি বলছে তৃণমূল
শুভেন্দুর উল্টো সুর সূর্যকান্তের গলায়! বিজেপিকে নিয়ে সিপিএমের দুমুখো নীতি বলছে তৃণমূল
শুভেন্দু অধিকারী সম্প্রতি সিপিএমকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। বামপন্থীদের ভোটে তিনি নন্দীগ্রামে জিতেছেন বলে বর্ণনা করেছেন। প্রকারান্তরে তিনি সিপিএম তথা বামপন্থীদেরকে বার্তা দিতে চেয়েছেন তৃণমূলকে হারাতে জোট করার। কিন্তু উল্টো সুর শোনা গেল সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের গলায়।

সূর্যের কড়া বিবৃতির পরও তৃণমূল সমালোচনায়
তিনি সোজাসাপ্টা খারিজ করে দিয়েছেন, বিজেপির সঙ্গে সিপিএমের জোট ভাবনা। এমনকী নেতা-কর্মীদের কড়া বিবৃত দিয়ে জানিয়ে দিয়েছেন, কেউ যদি বিজেপির সঙ্গে জোট গড়তে চায় চাহলে তাঁর লাল ঝান্ডার পার্টিতে কোনও ঠাঁই নেই। তারপরও তৃণমূল বলছে, বিজেপিকে নিয়ে সিপিএমের দুমুখো নীতি নিয়ে চলছে।

মুখে এক, কাজে আর এক সিপিএম
তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মন্তব্য প্রসঙ্গে বলেন, সূর্যবাবু সিনিয়র নেতা। কিন্তু দলের ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। দলের নীতি কিন্তু দুমুখো। মুখে বলছেন করা যাবে না। কিন্তু কাজে করছেন।

সিপিএম দুমুখো নীতি স্পষ্ট!
কুণাল ঘোষ বলেন, রাজীব গান্ধীর ক্ষতি করতে গিয়ে এই সিপিএম অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে মিটিং করেছেন। বামেদের ভোট কমেছে বলেই বিজেপির ভোট বেড়েছে। কাজের সঙ্গে মুখের কোনও মিল নেই এঁদের। মুখে বলছেন, জোট নয়, আর আবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন বামেরা। সিপিএম দুমুখো নীতি স্পষ্ট।

সূর্যকান্ত মিশ্রকে চ্যালেঞ্জ কুণালের
সূর্যকান্ত মিশ্র বলেছেন, তৃণমূলের সবাই চোর নয়। আর বিজেপির সবাই দাঙ্গাবাজ নয়। এ প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল মুখপাত্রের জবাব, তার মানে বিজেপিকে ওদের ভালো লাগতে শুরু করেছে। এখানে নীতির প্রশ্ন উঠতে বাধ্য। তৃণমূল ধর্মনিরপেক্ষ দল। বিজেপিও কি তাই? সূর্যবাবু কি তাহলে বলবেন বিজেপি ফ্যাসিবাদী নয়?

পঞ্চায়েত নির্বাচনে জোট প্রসঙ্গে
কুণাল ঘোষ বলেন, সিপিএমের নেতাদের কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে তারা এখন বিজেপি-মুখো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে জোট করতে দেখা যাচ্ছে তাদের নীচুতলার নেতাদের। একইসঙ্গে মিছিল করছেন তাঁরা। সমবায় নির্বাচনে জোট করেছে আবার পঞ্চায়েত নির্বাচনে জোটের সলতে পাকাচ্ছে।

দিঘার সিপিএমের সম্মেলনে ক়ড়া বার্তা
সিপিএম নেতৃত্ব বিজেপির সঙ্গে নীচুতলায় সিপিএমের জোট রুখতে কড়া অবস্থান নিয়েছেন। দিঘার সিপিএমের সম্মেলনে ক়ড়া বার্তা দিয়েছেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, কেউ যদি মনে করেন বিজেপিতে গিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে, বা তৃণমূলে গিয়ে বিজেপিকে ঠেকানো যাবে, তা ভুল। এরকম কেউ থাকলে, সিপিএম পার্টিতে তাঁর ঠাঁই নেই।

পার্টির নেতা-কর্মীদের কড়া বার্তা
সূর্যকান্ত মিশ্র বলেন, দলের নীতিগত সিদ্ধান্ত অনুয়ায়ী বিজেপি ও তৃণমূলের সমদূরত্ব বজায় রেখে চলতে চায় সিপিএম। তাঁর কথায়, তৃণমূল দলের সবাই চোর নয়। আবার বিজেপির সবাই দাঙ্গাবাদ নয়। বিজেপি করেন, এমন ভালো লোকজনও আছেন। কেউ বিজেপিকে হারানোর জন্য তৃণমূলে গিয়েছেন, কেউ তৃণমূলকে হারানোর জন্য বিজেপিতে গিয়েছেন। কেউ যদি মনে করেন, বিজেপিতে গিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে, আবার উল্টোটাও যদি কেউ মনে করেন, তবে লাল ঝান্ডার পার্টিতে তাঁর জায়গা নেই। এই বার্তা তিনি পার্টির নেতা-কর্মীদের ছড়িয়ে দিতে বলেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications