RG Kar Hospital Case: আন্দোলন নিয়ে বড় বার্তা! জুনিয়র চিকিৎসকদের 'পুলওয়ামা' মনে করালেন কুণাল
RG Kar Hospital Case: স্বাস্থ্য ভবনের সঙ্গে বৈঠকে হতাশ আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ফলে আন্দোলন তুলে নেওয়ার কোনও প্রশ্নই নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হল। ফলে আরজি কর সহ স্লমস্ত সরকারি হাসপাতালগুলিতে যেমন কর্মবিরতি চলছে তা চলবে বলেও জানিয়ে দেওয়া হল।
ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। এই অবস্থায় যদিও পাল্টা জুনিয়র ডাক্তারদের পুলওয়ামার ঘটনা মনে করিয়ে কাজে ফেরার আহ্বান জানালেন কুণাল ঘোষ। আরজি কর ঘটনায় (RG Kar Hospital Case) উত্তাল বাংলা। বিচারের দাবিতে পথে নেমে চলছে প্রতিবাদ। ঘটনার তদন্ত করছে সিবিআই। সেখানে এমন কিছু সন্তোষজনক ফল দেখা যায়নি।

এই অবস্থায় আজ বুধবার একাধিক ইস্যুতে সিবিআই দফতর থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। শুধু তাই নয়, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির সিদ্ধান্ত বাতিল-সহ চার দফা দাবি জানিয়ে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেন তাঁরা।
কিন্তু সেই দাবি মানা হচ্ছে না বলে দাবি আন্দোলনরত ডাক্তারদের। মিছিল শেষে বাংলার সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তারদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে যান। সেখানে অধিকর্তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকে কোনও ফল বেরিয়ে আসেনি। বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা জানান, আমরা বৈঠকে হতাশ।
চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধসহ প্রশ্ন-
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 21, 2024
পুলওয়ামার ঘটনার এখনও ন্যায়বিচার হয়নি। তাই পুলওয়ামায় 'we want justice' বলে জওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধর্ণায় বসেন, সেটাকে কীভাবে দেখবেন?
স্বাস্থ্য ভবনে ঘটনার পর থেকেই নির্দিষ্ট কিছু দাবি জানিয়ে আসছিলাম। প্রথমে তা মেনে নেওয়ার কথা বললেও এখন তা মানার ক্ষেত্রে গড়িমাসি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি চিকিৎসকদের। এমনকি সমস্ত দাবি মৌখিক ভাবে ভেবে দেখার কথা বলা হয়েছে। কোনও আশ্বাসও দেওয়া হয়নি। ফলে আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই সন্দীপ ঘোষকে সমস্ত পদ থেকে সরানোর দাবি জানানো হয়। কিন্তু দেখা যায় আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয় সন্দীপকে। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে ছুটিতে রয়েছেন তিনি। এছাড়াও আরও বেশ কিছু দাবি রয়েছে ডাক্তারদের।
অন্যদিকে পুলওয়ামার ঘটনা মনে করিয়ে আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, '' চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধসহ প্রশ্ন- পুলওয়ামার ঘটনার এখনও ন্যায়বিচার হয়নি। তাই পুলওয়ামায় 'we want justice' বলে জওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধর্ণায় বসেন, সেটাকে কীভাবে দেখবেন?''।
যদিও বর্তমান পরিস্থিতির সঙ্গে পুলওয়ামার ঘটনার কোনও তুলনা হয় না বলে পাল্টা দাবি আন্দলরত ডাক্তারদের। তাঁরা বলছেন, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন খোদ সুপ্রিম কোর্ট। সেখানে কীভাবে এমন প্রশ্ন তৃণমূল নেতা তুলতে পারেন?
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications