কলকাতার করোনা সংক্রমণ চার দিনে ৫ গুন, বর্ষবরণের আগেই দৈনিক আক্রান্ত ২০০০
কলকাতার করোনা সংক্রমণ চার দিনে ৫ গুন, বর্ষবরণের আগেই দৈনিক আক্রান্ত ২০০০
কলকাতার দৈনিক করোনা সংক্রমণ বর্ষশেষে প্রায় ২০০০ ছুঁয়ে ফেলল। বড়দিনের উৎসবের পর যে ঢেউ আছড়ে পড়েছিল তার জেরে বর্ষশেষে কলকাতার দৈনিক সংক্রমণকে শিখরে পৌঁছে দিল। বড়দিনের পর বর্ষবরণের উৎসবে যখন মাতোয়ারা কলকাতা, তখন কলকাতার দৈনিক করোনা সংক্রমণ এক লাফে বেড়ে হল ১৯৫৪। বাংলার ২৩ জেলার মোট সংক্রমণের মধ্যে অর্ধেকেরও বেশি সংক্রমণ শুধু কলকাতায়।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা চারদিনে প্রায় ৫ গুণ হয়ে গিয়েছে। ফলে সক্রিয়ের সংখ্যাও বেড়েছে লাফিয়ে। কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা প্রায় ৫ হাজার ছুঁয়েছে। ১৩৩২ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ৪৯২৭-এ পৌঁছে গিয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ২৫৪ বেড়ে এদিন ১৬৪৭ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ১৯৭ জন বেড়ে ৭৮৭। হুগলির করোনা সক্রিয়ও ৫৬২ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৫৭৪ হয়েছে। পশ্চিম বর্ধমানে ৪৩৬। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ২৯১ নদিয়ায়। সর্বনিম্ন ২২ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৯ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ২ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৫১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৫৪ জন। উত্তর ২৪ পরগনায় ৪৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের মাত্রা ছাড়িয়ে গেল। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ২০০০-এর সামান্য নিচে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিন ৫০০-র ঠিক নিচেই

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩৭৭৬৭। এদিন কলকাতায় ১৯৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৩১৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৬৭৫২১জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯২৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬১৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৭০৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫০১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৩০৪২৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৪৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৪২৬৮ জন। হাওড়ায় আক্রান্ত ১০২০৪৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। হুগলিতে ১১৮ জন বেড়ে আক্রান্ত ৮৯৫৪৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ৭ জন, দার্জিলিংয়ে ২৬ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ১৬ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৮ জন, মালদহে ৬০ জন, মুর্শিদাবাদে ১৫ জন, নদিয়ায় ৫৩ জন, বীরভূমে ৩৪ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ১৯ জন, ঝাড়গ্রামে ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৪ জন, পূর্ব মেদিনীপুরে ১৫ জন, পূর্ব বর্ধমানে ১৫ জন, পশ্চিম বর্ধমানে ১৩৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications