ফেসবুকে ভুয়ো ভিডিও পোস্ট করে রাজ্য সরকারকে আক্রমণ, অনুমপ হাজরাকে থানায় হাজিরার নোটিস

ফেসবুকে ভুয়ো ভিডিও পোস্ট করে রাজ্য সরকারকে আক্রমণ, অনুমপ হাজরাকে থানায় হাজিরার নোটিস

ফেসবুকে ভুয়ো ভিডিও পোস্ট করে সেটিকে কলকাতার খিদিরপুর এলাকার বলে দাবি করেছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। সেই ঘটনার প্রক্ষিেত কলকাতা পুলিসের পক্ষ থেকে বিজেপি নেতাকে থানায় হাজিরার নোটিস পাঠানো হয়েছে। গিরিশ পার্ক থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুপম হাজরাকে।

অনুপমকে নোটিস

অনুপমকে নোটিস

ফেসবুকে মুম্বইয়ের একটি ভিডিও পোস্ট করে সেটি কলকাতার খিদিরপুরের ভিডিও বলে দাবি করেছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। এতে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন বিজেপি নেতা এমনই অভিযোগ করে বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গিরিশ পার্ক থানায় তাঁকে হাজির হতে বলা হয়েছে।

শাসক দলের চক্রান্ত

শাসক দলের চক্রান্ত

নোটিস পাওয়ার পরেই বিজেপি নেতা অভিযোগ করেছেন শাসক দল চক্রান্ত করে তাঁকে নোটিস পাঠিয়েছে। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। শাসকদলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ করেছেন তিনি।

দিলীপের অভিযোগ

দিলীপের অভিযোগ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফেসবুক লাইভে অভিযোগ করেছেন শাসক দল বিরোধী দলের নেতাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে নোটিস পাঠাচ্ছে। অনুপম হাজরাকে নোটিস পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

৯ দফা চার্জশিট

৯ দফা চার্জশিট

একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নেমেছে বিজেপি। মমতা সরকারের বিরুদ্ধে ৯ দফার চার্জশিট পেশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকার বিরোধীদের কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+