হুগলিতে মাটির তলা থেকে মিলল ৯৭ টি হিরে বসানো গয়না! গ্রেফতার ১
মাটি খুঁড়ে উদ্ধার করা হল কলকাতার গিরিশ পার্ক এলাকার একটি দোকান থেকে চুরি যাওয়া হিরে বসানো সোনার গয়না।
মাটি খুঁড়ে উদ্ধার করা হল কলকাতার গিরিশ পার্ক এলাকার একটি দোকান থেকে চুরি যাওয়া হিরে বসানো সোনার গয়না। বুধবার হুগলি জেলার বলাগড় এলাকায় তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে ৯৭টি হিরে বসানো ওই সোনার গয়না উদ্ধার করা হয়েছে। এই চুরির ঘটনায় মান্নান সেখ নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই চুরি চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান কলকাতার পুলিশের গোয়েন্দা প্রধান মুরলী ধর শর্মা।

পুলিশ নিশ্চিত যে এর পিছনে একটা বড় গ্যাং আছে। বলাগড়ের মান্নানকে জেরা করে ওই চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ।












Click it and Unblock the Notifications