নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট, রাধাকৃষ্ণানের স্থলাভিষিক্ত রাজেশ
কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে বৃহস্পতিবার। ওইদিনই বর্তমান প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণান অবসর নিতে চলেছেন।
কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে বৃহস্পতিবার। ওইদিনই বর্তমান প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণান অবসর নিতে চলেছেন। তাঁর জায়গায় হাইকোর্টের প্রধান বিচারপতির
দায়িত্ব নেবেন কলকাতা হাইকোর্টেরই প্রবীণ বিচারপতি রাজেশ বিন্দাল। ২৯ এপ্রিল নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি।

প্রবীণ বিচারপতি রাজেশ বিন্দাল ১৯৮৫ সালে পেশগত জীবনে প্রবেশ করেন। তিনি আয়কর সংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ হয়ে ওঠেন। তারপর পঞ্জাব, হরিয়ানা হাইকোর্টে একাধিক মামলায় সুনাম অর্জন করেন তিনি। কেন্দ্রীয় সরকারের কিছু মামলাতেও তাঁর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। রাজ্য সরকারের বিভিন্ন আয়কর সংক্রান্ত মামলাতেও তিনি পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।
সফল আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৬ সালে প্রথমবার বিচারক হিসেবে নিযুক্ত হন রাজেশ বিন্দাল। পঞ্জাব ও হরিয়ানা আদালতে তিনি বিচারপিতর দায়িত্ব পান। এরপর জম্মু-কাশ্মীরের হাই কোর্টে বদলি হয়ে যান তিনি। ২০২১-জানুয়ারিতে তিনি কলকাতা হাইকোর্টে বদলি হয়ে আসেন। এবার কলকাতাতেই তিনি প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications