পুজোর আগে ৫৪ জনকে চাকরি দিতে হবে, প্রাথমিক নিয়োগ মামলায় নির্দেশ হাইকোর্টের

পুজোর আগে ৫৪ জনকে চাকরি দিতে হবে, প্রাথমিক নিয়োগ মামলায় নির্দেশ হাইকোর্টের

পুজোর আগে আরও ৫৪ জনকে চাকরি দিতে হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় িনর্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গতকালই তিনি ২৩ জনকে চাকরি দওয়ার িনর্দেশ দিয়েছিলেন। অর্থাৎ পুজোর আগে মোট ৭৭ জনের নিয়োগ হবে প্রাতমিকে। বিচারপতির প্রশংসায় চাকরিপ্রার্থীরা।

পুজোর আগে ৫৪ জনকে চাকরি

পুজোর আগে ৫৪ জনকে চাকরি

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় িনর্দেশ কলকাতা হাইকোর্টের। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৭৭ জনকে চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ে। গতকাল ২৩ জনকে চাকরি দেয়ার নির্দেশের পর মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি দেয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অর্থাৎ পুজোর আগে মোট ৭৭ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। বিচারপতির নির্দেশে খুশি চাকরি প্রার্থীরা। বিচারপতির প্রশংশা করেছেন তিনি।

কোন মামলার প্রেক্ষিতে নির্দেশ

কোন মামলার প্রেক্ষিতে নির্দেশ

প্রাথমিত নিয়োগে ৬টি ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবারের ২৩ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ২০১৪ সালের টেটে ৬ প্রশ্ন ভুল মামলায় হাইকোর্ট নির্দেশ মেনে উত্তীর্ণ হচ্ছেন ৭৭ জনই। পুজোর আগেই ৭৭ জনকে চাকরির নির্দেশে দেওয়া হয়েছে। রাজ্য সরকার হলফনামা দিয়ে শূন্যপদের সংখ্যা জানালে তার ভিত্তিতে নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাঁর নির্দেশ মেনে চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন কিনা সেটার খোঁজও বিচারপতি নেবেন বলে জানিয়েছেন।

চাপে রাজ্য সরকার

চাপে রাজ্য সরকার

একের পর এক নিয়োগ দুর্ণীতি মামলায় চাপে রয়েছে মমতা সরকার। এসএসসি নিয়োগ দুর্ণীিত মামলার সিবিআই তদন্তের কারণে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। তারপরই পরতে পরতে ধরা দুর্নীতি। টিএমসি নেতাদের বিপুল সম্পত্তির হদিশে চমকে উঠেছে রাজ্যবাসী। পার্থ ঘনিষ্ঠ প্রসন্নর বিপুল টাকার হদিশ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে।

বিকাশকে নিশানা মমতার

বিকাশকে নিশানা মমতার

হাইকোর্টে একের পর এক মামলা করে চাকরি হতে দিচ্ছেন না বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিিন তীব্র নিশানা করেছেন বিকাশবাবুকে। এদিকে শিক্ষক দিবসের দিন রাজ্যে ৮৯ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবং রাজ্য সরকার শিক্ষকদের নিয়োগে কোনও রকম ত্রুটি রাখতে চায় না বলেও এদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাম আমলে কোনও কাগজ ছিল না তাই দুর্নীতি ধরতে পারেননি তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+