পুজোয় বিরাট সুখবর দিল হাওয়া অফিস, তবে ঘনিয়ে আসছে দুর্যোগ-ও, একনজরে জেনে নিন আবহাওয়ার আপডেট

মহা ষষ্ঠীর দিনে আপাতত স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। একটি নিম্নচাপ সরে যাওয়ায় ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে এর মধ্যেই পুজো-বাংলার জন্য অপেক্ষা করছে অন্য নিম্নচাপের ভ্রূকুটি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নবমীর রাত থেকেই পরিস্থিতি পাল্টানোর সম্ভাবনা রয়েছে। দশমী এবং একাদশীতে তুমুল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

রবিবার অর্থাৎ ষষ্ঠীর দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে প্যান্ডেল হপিংয়ের পথে তেমন বড় কোনও বাধা আসার কথা নয়। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক থাকায় অস্বস্তি বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ আর্দ্রতা ৯৪ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর) থেকে অষ্টমী (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত কার্যত বৃষ্টির হাত থেকে রেহাই পাবে বাঙালি। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চললেও, ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে এই সময়টা নির্বিঘ্নেই কাটানো যাবে।

পুজোর মেজাজ পুরোপুরি বদলে যেতে পারে নবমীর রাত (১ অক্টোবর) থেকে। আবহাওয়া অফিস সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে, যা ১ অক্টোবর অর্থাৎ নবমীর দিন মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নতুন নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপের প্রভাবে নবমীর দিন থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দশমীর দিন (২ অক্টোবর)। ওই দিন নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। ফলস্বরূপ, দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+