এনআরসি আতঙ্ক বাংলাজুড়ে, নাগরিক সংশোধনী বিলের বিরোধিতায় জ্বলছে কলকাতাও
এনআরসি আতঙ্কে নাগরিক সংশোধনী বিল বা ক্যাবের বিরোধিতায় গত ধরে উত্তপ্ত প্রতিবেশী রাজ্য আসামের একাধিক জায়গা।।শুক্রবার সেই উত্তেজনারই ঝলকানি কলকাতায়।
এনআরসি আতঙ্কে নাগরিক সংশোধনী বিল বা ক্যাবের বিরোধিতায় গত ধরে উত্তপ্ত প্রতিবেশী রাজ্য আসামের একাধিক জায়গা।। শুক্রবার সেই উত্তেজনারই ঝলকানি দেখলো রাজ্যের রাজধানী। কয়েক ঘণ্টার ব্যবধানে অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা মহানগরী। বিভিন্ন গণ সংগঠনের যৌথ উদ্যোগে শহরের একাধিক জায়গা থেকে পদযাত্রা করে মিছিল এসে পৌঁছায় টিপু সুলতান মসজিদে।

টিপু সুলতান মসজিদ থেকে এক বিরাট পদযাত্রা বেরোয়। ধর্মতলা গান্ধী মূর্তির জমায়েত হয় বিশাল মিছিল। এই মিছিলে শ্লোগান ছিল অমিত সাহা মুদ্রাবাদ, নরেন্দ্র মোদি মুর্দাবাদ এবং cab - nrc মানছি না মানবো না।
পার্কসার্কাস, ওয়েলিংটন রাস্তা অবরোধ করে প্রায় দু-তিন ঘন্টা হয়ে যায় অবরোধ চালায় আন্দোলনকারীরা। কোথায় গাড়ির টায়ার জ্বালিয়ে আবার কোথাও ভারতের পতাকা হতে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায় বিক্ষোকারীদের।
এই প্রতিবাদ কর্মসূচি থেকে বাদ যায়নি মহানগরের পার্শ্ববর্তী জেলাগুলো ও। এদিন মহানগরীর পাশাপাশি পথে নেমে আন্দোলনে শামিল জেলাগুলোও। হাওড়া, মুর্শিদাবাদ বহরমপুর, বীরভূম, উত্তর দক্ষিণ 24 পরগনার আন্দোলনের জেরে একাধিক জায়গায় যান চলাচল ব্যাহত। উলুবেড়িয়া, খড়দহ, ডায়মন্ড হারবার এবং মুর্শিদাবাদে রেললাইনে অবরোধের জেরে বেশ কয়েকটি স্টেশনে বন্ধ ট্রেন চলাচলও। উত্তর ২৪ পরগনার বসিরহাট, খড়দহ এবং নদিয়াতেও আন্দোলনে নেমে পড়েন আন্দোলনকারীরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং খড়দহের রুইয়া বাসস্ট্যান্ড অবরোধ করেন স্থানীয়রা। ব্যাহত যান চলাচল।
নিমদিঘির নরেন্দ্র মোড় এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ৬ নম্বর জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেন তাঁরা। পোড়ানো হয় কুশপুতুল। উলুবেড়িয়া স্টেশনে রেললাইনের উপরে বসে পড়ে বিক্ষোভকারীরা। CAB বিরোধী আন্দোলনের জেরে উলুবেড়িয়া স্টেশনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। একাধিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকটি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন। অন্যদিকে বসিরহাটের হাড়োয়া রোড এ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। থমথমে বাগনানের পরিস্থিতিও।
বৃহস্পতিবারও শহরে মিছিলের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। সেই মিছিল ঘিরেই তেতে উঠল সেন্ট্রাল অ্যাভিনিউ। মিছিল চলাকালীন রাজ্য বিজেপি র সদর দফতরের সামনে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।
বুধবার রাজ্যসভায় নাগরিক সংশোধনী বিল পাশ করিয়েছে মোদী সরকার। তা আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা। তার বিরুদ্ধে এ দিন প্রতিবাদ মিছিলের ডাক দেয় যুব কংগ্রেস। সেন্ট্রাল অ্যাভিনিউ, রানি রাসমণি অ্যাভিনিউ, মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরের কাছে মিছিল পৌঁছতেই পরিস্থিতি তৈরি হয়।












Click it and Unblock the Notifications